মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’

ফিলিপাইনের সিটি মেয়রকে স্ত্রীসহ গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিপাইনের ওজামিজ সিটির মেয়র রেনাল্ডো পারোজিংগো স্ত্রীসহ নিহত হয়েছেন। দেশটিতে চলমান মাদকবিরোধী অভিযানে এ নিহতের ঘটনা ঘটল। খবর বিবিসি

পারোজিংগো সবশেষ শীর্ষস্থানীয় ব্যক্তি যিনি প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের মাদক বিরোধী অভিযানের শিকার হলেন। মেয়র, তার মেয়ে এবং সিটি করপোরেশনের আরও চারজন কর্মকর্তার বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগ আনা হয়েছিল। অভিযানে তার মেয়েকেও গ্রেফতার করা হয়েছে।

সোমবার গ্রেফতারের জন্য অভিযান চালানো হলেও মেয়র এবং তার স্ত্রীসহ অন্তত ১০কে গুলি করে হত্যা করে নিরাপত্তা বাহিনী। পুলিশের দাবি, তারা মেয়রকে গ্রেফতার করতে গেলে তাদের উপর গুলি চালানো হয়। সেসময় পাল্টা গুলি চালায় তারা।

প্রদেশের পুলিশ প্রধান জেসেন দ্য গুজম্যান বলেন, মেয়রের বাড়ি থেকে রাইফেল, টাকা ও অবৈধ মাদক উদ্ধার করা হয়েছে।

মাদক কারবারে জড়িত ১শ' ৬০ শীর্ষস্থানীর ব্যক্তির তালিকা প্রকাশ করেন দুয়ার্তে। সেখানে এ মেয়রের নামও ছিল। ২০১৬ সালে এমন পুলিশি অভিযান শুরু হওয়ার পর এখন পর্যন্ত সাত হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

নাগরিক সেবা প্রদানে ঢাকার মেয়রদ্বয় ব্যর্থতার পরিচয় দিয়েছেন: ইসলামী আন্দোলন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ