মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’

আল-আকসা মসজিদ থেকে নিয়ন্ত্রণ প্রত্যাহার করল ইসরাইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ রকিব হাসান: মুসলমানদের প্রথম কিবলা পবিত্র আল-আকসা মসজিদের ওপর থেকে নিয়ন্ত্রণ প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে ইহুদিবাদী ইসরাইল।কয়েকদিনের টানা উত্তেজনা চলার পর মঙ্গলবার মেটাল ডিটেক্টর সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় ইসরায়েল।

বেসরকারি সংবাদগুলির তথ্য অনুযায়ী জানা গেছে, আল আকসার প্রবেশ পথ থেকে অন্য নিরাপত্তা প্রতিবন্ধকতাগুলোও সরিয়ে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) আল আকসার প্রবেশ পথ থেকে নিরাপত্তা বেষ্টনী ও গেটগুলো সরিয়ে নেওয়া হয়েছে।এ ঘটনায় উল্লাস প্রকাশ করে ফিলিস্তিনিরা সেখানে মিছিল করেছে বলেও জানা যায়।

আনন্দ মিছিলে অংশ নেয়া এক ব্যক্তি জানান, “গত ১২ দিন ধরে আমরা কেউ ঘুমাই নি, আল-আকসা মসজিদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ইসরাইলি পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ করা ছাড়া আমরা কেউ কোনো কাজ করি নি।”

উল্লেখ্য,  ১৪ জুলাই ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যদের গোলাগুলি ও হতাহতের ঘটনার পর দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েল আল আকসা মসজিদের প্রবেশ পথে মেটাল ডিটেক্টর বসায়। পরে ইসরায়েল ঘোষণা দেয়, মেটাল ডিটেক্টরের পাশাপাশি আল আকসার প্রবেশ পথে ক্যামেরা বসানো হয়েছে।

এছাড়া গত কয়েক বছরের মধ্যে শুক্রবার জুমার নামাজে ফিলিস্তিনি তরুণদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে ইসরায়েল। এ পরিস্থিতিতে প্রতিবাদস্বরূপ অনেকে মসজিদে প্রবেশ না করে রাস্তাতেই নামাজ আদায় শুরু করেন। বিক্ষোভও চালিয়ে যেতে থাকেন ফিলিস্তিনিরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক দফা হামলা চালায় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। টানা কয়েকদিনের সংঘর্ষে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকশো ফিলিস্তিনি।

এম/আর/এইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ