শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা হজের মিকাত আল-জুহফায় মিলল ১৭০০-এর বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘বিদ্যুৎখাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপর চাপানো যাবে না’ স্মৃতির ফ্রেমে আল্লামা সুলতান যওক নদভী রহ. ‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু

দুয়ায় আ’লীগ নেতার নাম না নেয়ায় খতিবকে মারধর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম : রামগঞ্জে মসজিদে জুমার নামাজের পর আওয়ামীলীগ নেতার নাম ধরে মুনাজাত না করায় মসজিদের খতিব ও স্থানীয় মাদ্রাসার শিক্ষককে মারধর করার তিনদিন পর সোমবার বিকালে মসজিদের খতিব মাওলানা মো. ইউসুফ ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন।

জানা যায় শুক্রবার উপজেলার ২ নম্বর নোয়াগাঁও আলিম মাদরাসা মসজিদের খতিব ইউসুফকে জুমার নামাজের পর আ’লীগের মসজিদ কমিটির সভাপতি এমএ মমিন পাটওয়ারী স্থানীয় ইউপি চেয়ারম্যান মুহাম্মদ হোসেন রানার উপস্থিতিতে মসজিদ সংলগ্ন মাদরাসার একটি কক্ষে ডেকে নিয়ে যান।

এ সময় এমএ মমিন পাটওয়ারী কেন বিএনপি নেতার ভাইয়ের জন্য দোয়া করা হলো এবং কেন এমএ মমিন পাটওয়ারী ও স্থানীয় চেয়ারম্যানের জন্য দোয়া  করেননি বলে চড়-থাপ্পড় ও এলোপাতাড়ি মারধর করে বিষয়টি কাউকে জানালে প্রাণে মারার হুমকি দেয়।

অভিযুক্ত আ’লীগ নেতা এমএম মমিন পাটওয়ারী জানান, খতিব সাহেব মসজিদে উগ্রবাদী কথা বলেন। মারধরের ঘটনা সঠিক নয়।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ