শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা হজের মিকাত আল-জুহফায় মিলল ১৭০০-এর বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘বিদ্যুৎখাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপর চাপানো যাবে না’ স্মৃতির ফ্রেমে আল্লামা সুলতান যওক নদভী রহ. ‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু

আরও পাহাড়ধসের আশঙ্কা, ঝুঁকিপূর্ণদের সরে যাওয়ার অনুরোধ ডিসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মো. জিল্লুর রহমান চৌধুরী আজ সকালে চট্টগ্রাম মহানগর ও এর আশেপাশে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ভূমি ধসের সম্ভাবনা রয়েছে জানিয়ে  ওই সব এলাকার পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরে যাওয়ার আহ্বান করেছেন।

জিল্লুর রহমান চৌধুরী বলেন, ঝুঁকিপূর্ণ এসব অঞ্চলে আরও পাহাড়ধস হতে পারে। দ্রুত নিরাপদ স্থানে সরে যান।

আজ শুক্রবার ভোরে চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ধসে ২ নারী ও তিন শিশুসহ পাঁচজনের প্রাণহানির পর ঝুঁকিপূর্ণ এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে এই বার্তা পৌঁছানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও এ সংক্রান্ত বার্তা দিয়েছেন তিনি।

সকাল ১০টা ০৫ মিনিটে নিজের ফেসবুক ওয়ালে ডিসি বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের বরাত দিয়ে লেখেন, চট্টগ্রাম মহানগর ও এর আশেপাশে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

সীতাকুণ্ডে পাহাড়ধসে একই পরিবারের নিহত ৫

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ