বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

হিজাব পরা নারীর উপর হামলাকে 'হেট ক্রাইম' হিসেবে তদন্ত করছে ব্রিটিশ পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি লন্ডনে হিজাব পরা নারীর উপর হামলা হওয়ার ঘটনাকে 'হেট ক্রাইম' বা 'ঘৃণা-জনিত আক্রমণ' হিসেবে তদন্ত করছে পুলিশ।

সম্প্রতি হিজাব পরিহিতা দুই নারীর উপর এসিড হামলা হওয়ার পর বিষয়টি নজরে আসে। ওই ঘটনার পর অনুরুপ আরো বেশ কয়েকটি ঘটনা ঘটে।

অধিকাংশ ক্ষেত্রে হিজাব পরিহিতা নারীকে লক্ষ করে অশ্লীল গালিগালাজ এবং তাদের হিজাব খুলে নেয়ার চেষ্টা করেছে  হামলাকরীরা।

সর্বশেষ শুক্রবার রাতে আনিসো আব্দুলকাদির লন্ডনের বেকার স্ট্রিটে একটি ট্রেনের জন্য দাঁড়িয়ে ছিলেন। এমন সময় হামলার মুখে পড়েন তিনি।

পরে টুইটারে তিনি সন্দেহভাজন হামলাকারীর একটি ছবি দেন এবং সবাইকে সেটি শেয়ার করার জন্য অনুরোধ করেন।

আনিসো টুইট করেছেন, "এই লোকটি বেকার স্ট্রিটে আমার হিজাব টেনে খুলে ফেলতে চেয়েছিল এবং আমি আমার কার্স্ফটি শক্ত করে ধরে রাখার চেষ্টা করছিলাম তখন সে আমাকে আঘাত করে"।

তিনি আরো লেখেন, "সে (হামলাকারী) আমাকে এবং আমার বন্ধুদের গালাগাল করে। তাদের মধ্যে একজনকে দেয়ালের সাথে ঠেকিয়ে রেখে তার মুখে থুথু ছিটায়"।

মিজ আব্দুলকাদিরের এই পোস্ট ২৪,০০০-এর বেশি বার টুইটারে শেয়ার করা হয়েছে। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে  এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। খবর বিবিসি।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের একজন মুখপাত্র বলেছেন, এটা হেট ক্রাইম (ঘৃণা-জনিত আক্রমণ) হিসেবে তদন্ত করা হচ্ছে । এ ধরনের আচরণ সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য এবং তা কোনোভাবেই প্রশ্রয় দেয়া হবে না বলে তিনি উল্লেখ করেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ