মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ

মুসলমানের পারস্পারিক সংঘাত দেখে আমরা ক্লান্ত: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান মুসলমানের পারস্পারিক সংঘাত দেখে ক্লান্ত ও বিরক্ত বলে জানিয়েছেন।

তিনি আরও বলেছেন, মুসলিমরা মুসলিমদের হত্যা করুক এটা তার দেশ কখনোই চায় না।

কাতার সংকট প্রসঙ্গে বিবিসি'র হার্ডটক অনুষ্ঠানে প্রশ্নের উত্তরে এরদোগান একথা বলেন।

তিনি আরও বলেন, মুসলমানদের মধ্যে পারষ্পরিক সংঘাত দেখতে-দেখতে আমরা ক্লান্ত-বিরক্ত হয়ে পড়েছি।

অধিকৃত কাশ্মীরে আর কোনো লাশ না পড়ুক: এরদোয়ান

অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করে এরদোগান বলেন, 'ইয়েমেনে যা হচ্ছে সেটা আমরা দেখতে চাই না, ফিলিস্তিন এবং লিবিয়াতে যা ঘটছে সেটাও আমরা দেখতে চাই না। সিরিয়াতে কী ঘটছে সেটা সবাই জানে। ইরাকে কী হচ্ছে সেটা সবার কাছে পরিষ্কার। এসব ঘটনার মূল্য দিতে হচ্ছে তুরস্ককে। আমরা এসব চাই না।'

এ অবস্থান থেকেই তুরস্ক কাতারের পাশে দাঁড়িয়েছে বলে দাবি করেন তুর্কি প্রেসিডেন্ট। অনুষ্ঠানে এরদোগান আলোচনার মাধ্যমে কাতার ইস্যুর দ্রুত সমাধানের দাবি জানান।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ