মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ

দুই ফিলিস্তিনিকে গুলি করে মারলো ইসরাইলি বাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বুধবার ভোরে দুই ফিলিস্তিনি নাগরিককে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। পশ্চিম তীরের উত্তরাঞ্চলে জেনিন শরণার্থী শিবিরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ফিলিস্তিনি মেডিকেল ও নিরাপত্তা সূত্রে একথা বলা হয়েছে।

ওই সূত্র মতে, সেনাদের গুলিতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় অপরজনকে হাসপাতালে পাঠানো হলে সেখানে সে মারা যায়।

ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিনি বন্দুকধারীরা সেনাদের ওপর হামলা চালালে ও বিস্ফোরক ছুঁড়ে মারলে সেনারা পাল্টা হামলা চালায়। ইসরাইলি সেনাবাহিনীর এক নারী মুখপাত্র জানান, এতে কোনো ইসরাইলি সেনা আহত হয়নি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ