মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজধানীর কদমতলী এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় আল আমিন (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রাজিব (৪০) নামে আরও একজন। 

তারা দুজনই একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কদমতলীর সাদ্দাম মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন অনন্ত হাউজিং লিমিটেডের জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরগুনার আমতলী থানার উত্তর গজখালী গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে। সাত মাস বয়সী এক সন্তানের জনক ছিলেন তিনি। এবং আহত রাজিবও একই প্রতিষ্ঠানের কর্মী। তিনি রাজধানীর শ্যামপুর থানার খন্দকার রোড এলাকার আনু মিয়ার ছেলে।

আহত রাজিব জানান, অফিসের কাজ শেষে তারা দুজন মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে সাদ্দাম মার্কেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে কয়েকটি অটোরিকশা আসতে দেখে তিনি মোটরসাইকেলের গতি কমিয়ে দেন। একই সঙ্গে পেছন থেকে আসা কাভার্ডভ্যানটিকে সিগন্যাল দেন।

তবে কাভার্ডভ্যানের চালক সেই সিগন্যাল বুঝতে না পেরে দ্রুতগতিতে এসে তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আল আমিন ও রাজিব দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।

পরে এক পথচারী তাদের উদ্ধার করে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আল আমিনকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে আল আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত রাজিবকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

আহত রাজিবের বোন রোকেয়া বলেন, ‘আল আমিন ও রাজিব সব সময় একসঙ্গে চলাফেরা করতেন। দুর্ঘটনায় এক বন্ধু তার প্রিয় বন্ধুকে হারিয়েছেন।’

বর্তমানে রাজিব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ