মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ

কাশ্মীরে তীর্থযাত্রীদের উপর সন্ত্রাসী হামলা, নিহত ৭, আহত ১৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারত শাসিত কাশ্মীরে এক সন্ত্রাসী আক্রমণে সাতজন হিন্দু তীর্থযাত্রী নিহত হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন নারী। কাশ্মীরের অনন্তনাগ জেলার অমরনাথ তীর্থকেন্দ্র থেকে তীর্থ যাত্রীবাহী বাসটি ফেরার পথে তার উপর এ হামলা হয়। এ হামলায় আরো ১৯ তীর্থযাত্রী আহত হয়েছে।

বাসের মালিক হর্ষ দেশাই , ‘আমি বাসের সামনে পাঁচ-ছয়জন বন্দুকধারীকে দেখেছি। তারা নির্বিচারে গুলি চালিয়েছে এবং বাস লক্ষ্য করে পাথর ছুঁড়েছে। আমি বাসের চালককে বলেছি না থামাতে এবং চালিয়ে যেতে।’

সেসব যাত্রী বেঁচে আছেন তারা বাস চালকের সাহসিকতার প্রশংসা করেছে। শেষ পর্যন্ত বাসটি দুই কিলোমিটার দূরে একটি সেনা টহল দলের সামনে গিয়ে থামে।

যাত্রীরা বলছেন, বাস চালক যদি সাহসিকতার সাথে চালিয়ে না যেতেন তাহলে মৃতের সংখ্যা আরো বেশি হতো।

এ হামলার পর ভারতের বিভিন্ন জায়গায় তীব্র প্রতিক্রিয়া হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এলাকা গুজরাটে অনেকে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়ে বলেছেন, এ হামলার শক্ত জবাব দেয়া উচিত।

প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী এক টুইট বার্তায় বলেছেন, এ হামলায় তিনি দারুণ মর্মাহত এবং ভারত কখনো এ ধরনের হামলার কাছে নত হবে না।

কাশ্মীরে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে ৭জন নিহত

সূত্র : বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ