মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ

ইসরাইলের প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়ে বাংলাদেশের হিন্দু নেতার চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিডলইস্টমনিটর: বাংলাদেশের সম্প্রদায়ের একজন নেতা ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতাহিয়াহুকে চিঠি লিখে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সঙ্গে জোরালো সম্পর্ক প্রতিষ্ঠার আহবান জানিয়েছেন।

এ চিঠি এমন এক সময় পাঠানো হলো, যখন আরব বিশ্বে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনে নতুন সমীকরণ শুরু হয়েছে। ইতোপূর্বে ইসরাইলের লিকুদ পার্টির মন্ত্রী সভার সদস্য মেন্দি সাফাদির মাধ্যমেও এমন একটি বার্তা ইসরাইল প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।

গত সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকালে পাঠানো চিঠিতে ইসরাইল প্রধানমন্ত্রীর সহমর্মিতা প্রত্যাশা করে বলা হয়েছে, ইসরাইলের উচিৎ আওয়ামী লীগের বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে জোরালো সমর্থন প্রদান করা।

ইসরাইলি প্রধানমন্ত্রীকে চিঠিটা লিখেছেন ‘হিন্দু স্ট্রাগল কমিটি বাংলাদেশ’  এর সভাপতি শিপন কুমার বসু। বর্তমানে কলকাতায় অবস্থানরত এ হিন্দু নেতা বিএনপি নেতা আসলাম চৌধুরীর সঙ্গে ইসরাইলি রাজনৈতিক মেন্দি সাফাদির বৈঠকের মধ্যস্থতা করে আলোচিত হন।

ইসরাইলি প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে শিপন কুমার বসু প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে আইএস মতাদর্শীদের আশ্রয় ও প্রশ্রয় দেয়ারও অভিযোগ করা হযেছে।

চিঠিতে ইসরাইলের ভূয়সী প্রসংশা করে শিপন কুমার বসু লিখেছেন, ‘পৃথিবীর নিপীড়িত মানুষের সহযোগিতায় ইসরাইলের নিজস্ব ইতিহাস রয়েছে। ইসরাইল হলো পৃথিবীর সবচেয়ে অভিজ্ঞ ও বুদ্ধিমানদের দেশ।’

কলকাতা প্রবাসী এ হিন্দু নেতা ‘দ্য টাইমস অব বেঙ্গল’ এ তার এক লেখায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তার সংগঠন  ‘হিন্দু স্ট্রাগল কমিটি বাংলাদেশ’ প্রতি সু-দৃষ্টি দানের আহবান জানিয়েছে।

মিডলইস্ট মনিটর থেকে অনুবাদ করেছেন আতাউর রহমান খসরু

নাম বিকৃতির ফলে হারিয়ে যাওয়া মুসলিম মণীষীগণ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ