মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ‘অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম’ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর

‘দোযখে আপনাকে স্বাগত’, জার্মানিতে জি-২০ সম্মেলনের বিরোধিতায় ব্যাপক বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: বিশ্বনেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত সম্মেলন জি-২০ জার্মানিতে শুরু হচ্ছে আজ। আর এর আগেই দেশটিতে সম্মেলনের বিরোধিতা করে মিছিল করেছ বিক্ষুব্ধরা। তারা প্রভাবশালী বিশ্ব নেতাদের প্রতি সুনির্দিষ্ট কিছু অভিযোগ তুলে এ বিক্ষোভ দেখান।

গতকাল দেশটিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় অন্তত ১২ হাজার মানুষ। প্রতিবাদকারীরা স্লোগান দেন ‘ওয়েলকাম টু হেল’ অর্থাৎ ‘দোযখে আপনাকে স্বাগত’।

বিক্ষোভে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় আহত হন অন্তত ১৫ জন পুলিশ, যাদের মধ্যে তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ হলো, বিশ্ব থেকে বৈষম্য দূর করতে সরকার প্রধানরা তেমন মনযোগী নন।

তাদের মতে, জি-২০ সম্মেলন গণতান্ত্রিক নয়। কেননা তারা অন্য দেশগুলোর উপর নিজেরা সিদ্ধান্ত নিয়ে তা চাপিয়ে দিতে চায়। এটি একেবারেই সমীচীন নয়।

আরেকজন বিক্ষোভকারী বলছেন, পুতিন ও ট্রাম্প যে রাজনীতি করে তা আমি পছন্দ করি না। এরা সবসময় ছোট রাষ্ট্রগুলোর ওপর নিজেদের প্রভাব খাটান ও সিদ্ধান্ত চাপিয়ে দেন।

সম্মেলনটিতে অংশ নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ গুরুত্বপূর্ণ অনেক বিশ্বনেতাই এখন জার্মানিতে রয়েছে। তাদের উপস্থিতিতেই এ জার্মানির হামবুর্গে ছড়িয়ে পড়েছে ব্যাপক বিক্ষোভ।

জলবায়ু পরিবর্তন ও বাণিজ্যসহ কিছু ইস্যুতে জি-২০ সম্মেলনের নেতাদের মধ্যেও মত-দ্বৈততা রয়েছে।

মার্কেল বলেছিলেন, এবারের জি-২০ প্যারিস জলবায়ু চুক্তি বিষয়ে বিশেষ গুরুত্ব দেবে।

এদিকে আজই প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠক করবেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও রুশ রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিন। বিপরীত মেরুর প্রভাবশালী এই দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক কতখানি সফল হবে তা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনা।

সৌদিতে গরিব ও ক্ষুধার্তদের জন্য অভিনব উদ্যোগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ