বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

সৌদিতে গরিব ও ক্ষুধার্তদের জন্য অভিনব উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবে অভাবি ও ক্ষুধার্তদের জন্য অভিনব উদ্যোগ নেয়া হয়েছে। রাস্তার পাশে বসানো হয়েছে ফ্রি রেফ্রিজারেটর। এখান থেকে ইচ্ছেমতো ক্ষুধার্তরা খাবার নিতে পারছেন। খবর বিবিসির।

জানা যায়, দেশটির প্রায় প্রতিটি মসজিদের পাশে রেফ্রিজারেটর রাখা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ স্বেচ্ছায় বাসা-বাড়ি বা হোটেলের অতিরিক্ত খাবার মুসাফির, পথিক বা গরিবদের জন্য সেগুলোতে রাখার আহ্বান জানিয়েছে।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বলেন, শহরের আধুনিক ফ্ল্যাটে বসবাসকারী অনেক মানুষ খাবার দান করতে চান। কিন্তু সামর্থ্য থাকার পরও তারা সেটা করতে পারছেন না। এ কারণে প্রশাসন থেকে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

এসব রেফ্রিজারেটরে রাখা খাবার যে কেউ ইচ্ছামতো খেতে পারবেন। সৌদি আরবের বাংলাদেশি প্রবাসী মো. শফিউল্লাহ বলেন, ‘মসজিদের পাশে রাখা এ ফ্রিজগুলোতে স্থানীয় লোকজন তাদের বাসার অতিরিক্ত খাবার রেখে যাচ্ছে। আগে তারা রাতের বাড়তি খাবার অনেক সময় নিজেদের ফ্রিজে জায়গা না হওয়ায় ডাস্টবিনে ফেলে দিতে বাধ্য হতেন। রেফ্রিজারেটরে থাকার কারণে এখন ওইসব খাবার দীর্ঘক্ষণ ভালো থাকছে এবং যাদের খাবার ক্রয় করে খাওয়ার সামর্থ্য নেই তারা সেখান থেকে খাবার খেতে পারছেন।’

এর আগে দুবাইয়ে রমজান মাসে রোজাদারদের জন্য ‘রমজান ফ্রিজ’ চালু করা হয়েছিল। সবার জন্য উন্মুক্ত এসব ফ্রিজ থেকে লোকজন ইচ্ছেমতো খাবার নিতে পারতেন। পুরো দুবাইজুড়ে এমন ১৫০টি ফ্রিজ রাখা হয়েছিল।

সম্প্রতি ভারতের একটি এলাকাতেও ধনীদের উদ্যোগে রাস্তার মোড়ে ফ্রিজ রাখার খবর জানা গিযেছিল।

২০১৬ সালে রমজান মাসে সর্বপ্রথম অস্ট্রেলিয়ায় ফিকলা ইয়েল নামে এক ব্যক্তি রোজদারদের জন্য তার বাসার সামনে একটি রেফ্রিজারেটরে খাবার ও পানি রেখে দিতেন। দেখাদেখি আরও কয়েকজন নিজেদের বাসার সামনের রেফ্রিজারেটরে খাবার ও পানি রাখা শুরু করেছিলেন।

দুবাইতে রোজাদারের জন্য ‘রমজান ফ্রিজ’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ