বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করলো ইসি গোল্ডকাপ ফুটবলে মাদরাসা ছাত্রীদের দল বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী ইসরায়েলি বাহিনীতে বিদ্রোহ, ঘাঁটি ছেড়ে পালাল শত শত সেনা আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা

রামপাল বিদ্যুতকেন্দ্র নির্মাণে ইউনেস্কোর আপত্তি প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাগেরহাটের রামপালে আলোচিত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে 'আপত্তি প্রত্যাহার' করেছে ইউনেস্কো। একই সঙ্গে বিশ্ব ঝুঁকিপূর্ণ ঐতিহ্যের তালিকায় সুন্দরবনকে অন্তর্ভুক্ত করা থেকে বিরত থাকারও সিদ্ধান্ত নিয়েছে উনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি।

সম্প্রতি পোল্যান্ডের কারাকোতে অনুষ্ঠিত কমিটির ৪১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ওই সভায় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

কমিটির পক্ষ থেকে বলা হয়, সম্ভাব্য দূষণ প্রতিরোধে যে ধরনের উচ্চ প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়া হয়েছে তার ফলে রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হলে আশঙ্কার কোনো কারণ নেই। একই সঙ্গে বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবন রক্ষায় বাংলাদেশ সরকার যে ধরনের কার্যকর পদক্ষেপ নিয়েছে কমিটি তারও প্রশংসা করে।

অর্থনৈতিক উন্নয়ন ও ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে সফল সমন্বিত পদক্ষেপ নেওয়ার জন্য ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীকেও ধন্যবাদ জানায় কমিটি।

ড. চৌধুরী বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সুন্দরবন রক্ষায় সরকারের সর্বোত প্রচেষ্টার ব্যাপারে দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।

-এআরকে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ