শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

আল্লামা মোস্তফা আল হুসাইনী আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রবীণ আলেম ও সুবক্তা শায়খুল হাদিস আল্লামা মোস্তফা আল হুসাইনী  আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকার সায়েবাদে অবস্থিত আল কারীম জেনারেল হাসপাতালে তিনি আজ বিকেল ৫টা ১০ মিনিটে ইন্তেকাল করেন।

বাংলাদেশে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক ও আল্লামা হুসাইনির জামাতা মুফতি আবু ইউসুফ আওয়ার ইসলামকে এ সংবাদ নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল সকালে আল্লামা হুসাইনীর গ্রামের বাড়ি নোয়াখালির মনোহরগঞ্জের ফেনুয়াগ্রামের পাশে ঐতিহাসিক মুন্সিরহাট ঈদগাহ ময়দানে সকাল ১০টায় জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচকন্যা, পুত্র ও অসংখ্য ছাত্র ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

উল্লেখ্য, আজ তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে বিকেল সাড়ে চারটায় লাইফ সাপোর্ট দেয়া হয়।

গতকাল সকাল ১০টায় তাকে ঢাকার যাত্রারাবাড়ীতে আল-কারীম জেনারেল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়।

[কওমি মাদরাসায় চলছে ভর্তি; ক্লান্তি শেষে উৎসবের আমেজ]

আল্লামা হুসাইনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। হঠাৎ ঈদের ২/৩ দিন আগে শারীরিক অবস্থার অবনতি হয় এবং তাকে নোয়াখালীর মাইজদী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি ড. মহিউদ্দীন হুমায়ুন কবির চৌধুরীর অধীনে চিকিৎসাধীন ছিলেন। স্বাস্থ্যের আরও অবনতি ঘটলে ডাক্তার তাকে ঢাকায় নিয়ে আসার পরামর্শ দেন।

তিনি কিডনী সংক্রামক জটিলতা, হাইপার টেনশন (পেশার ), ডায়েবেটিকস ও রক্ত সংক্রামন ব্যাধিতে আক্রান্ত।

আল্লামা মোস্তফা আল হুসাইনী ঢাকার রামপুরার জামিয়া কারীমিয়াসহ দেশের বিভিন্ন মাদরাসায় মুহাদ্দিস ও শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি নোয়াখালী জামিয়া উসমানিয়ার মুহাদ্দিস হিসেবে কর্মরত ছিলেন।

লাইফ সাপোর্টে আল্লামা মোস্তফা আল হুসাইনী

আইসিইউতে আল্লামা মোস্তফা আল-হুসাইনী; দোয়া প্রার্থনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ