বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

বৈষম্য দূর করে সবার ন্যায়সংগত পদোন্নতি ও পদায়ন নিশ্চিত করুন: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর পরও দুর্নীতি না কমায় ক্ষুব্ধ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দুর্নীতি বন্ধের আহবান জানিয়ে বলেছেন, বেতন বেড়েছে এবার দুর্নীতি বন্ধ করুন।

আজ রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে সচিবদের সঙ্গে এক বৈঠকে দুর্নীতি বন্ধের বিষয়ে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

বেলা ১১টায় শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত বৈঠকটি চলে।

সচিবদের কাজের বিষয়ে নির্দেশনা দিতে ও পর্যালোচনা করতে এ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে শেখ হাসিনা সচিবদের উদ্দেশে বলেন, উন্নয়ন কর্মসূচি এমনভাবে গ্রহণ করতে হবে যেন সর্বোচ্চ সংখ্যক মানুষ উপকৃত হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তক্যাডার বৈষম্য দূর করে সবার ন্যায়সংগত পদোন্নতি ও পদায়ন নিশ্চিত করুন। অপেক্ষাকৃত তরুণ কর্মকর্তাদের প্রশিক্ষণে অগ্রাধিকার দিন। জঙ্গিবাদ দমন ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কার্যকর ব্যবস্থা নিন।’

শেখ হাসিনা আরো বলেন, ‘বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হার আরো বাড়াতে হবে। অর্থবছরের শেষ দিকে তাড়াহুড়া না করে বছরের শুরু থেকেই বাস্তবায়নের কৌশল নির্ধারণ করুন। বর্ষা মৌসুমে প্রকল্পের পেপারওয়ার্ক সম্পন্ন করুন। আন্তমন্ত্রণালয়ের সমন্বয় প্রয়োজন হলে তা দ্রুত করে ফেলুন। কাজের গুণগত মানের সঙ্গে কোনো আপস করা যাবে না।’

জাতিসংঘের ‘সার্কেল অব লিডার’ বৈঠকে অংশ নিবেন শেখ হাসিনা

গ্রাম উন্নয়নের ওপর জোর দিতে হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘কর্মসংস্থান তৈরি করতে হবে। যাতে গ্রামের মানুষ কাজের খোঁজে শহরে না আসে। শহরের ওপর জনসংখ্যার চাপ যাতে না বাড়ে, সে ব্যবস্থা নিতে হবে।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ