সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

খন্দকার মনসুর আহমদ : আলোকিত অন্তর্লোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুস সাত্তার আইনী

তিনি লিখছেন গত পনেরো বছর ধরে- লিখবেন আরো বহুদিন- যতদিন বেঁচে থাকেন এই পৃথিবীর আলোতে। আমরা সাধারণত যাঁদের প্রবীণ বলি, সে-অর্থে প্রবীণ নন তিনি; কিন্তু তাঁর অভিজ্ঞা ও অভিজ্ঞতা প্রবীণত্ব অতিক্রম করেছে। বিপুল বিষয় তাঁর অধীত, বহু অভিজ্ঞতায় সমৃদ্ধ তাঁর চেতনা, আত্মভব উপলব্ধি পরিবেশনে তিনি কৌশল-নিপুণ। ইতিহাসের সঙ্গে তাঁর আন্তর যোগাযোগ, নবী-জীবন শিহরণ জাগায় তাঁর অভ্যন্তরে, নবীর সাহাবি-খলিফাগণও আলোক-উজ্জ্বল তাঁর বোধ ও বিশ্বাসে, তাঁর ভালো লাগে কুরআন-হাদিস থেকে আহৃত মুক্তার কারবারি। ঘটনাবহুল সমকালীনতা-বীক্ষণে তিনি পারঙ্গম এবং তিনি সুখ পান ব্যক্তিজীবনের সংবেদ-কাতরতায়। তাঁর আকাশে তিনি নিঃসঙ্গ নক্ষত্র, বহুবর্ণিল নিভৃত কোলাহলে তিনি নিমগ্ন, শুদ্ধি ও সিদ্ধির অন্বেষায় কাটে তাঁর সময়।

আমাদের হাতে আছে তাঁর চারটি বই : নির্বাচিত প্রবন্ধ; এ পৃথিবী একবার পায় তাঁকে; প্রিয়নবীর চার খলীফা; এবং প্রিয়নবীর অসিয়ত।

নির্বাচিত প্রবন্ধ : বইটি সম্পর্কে লেখক তাঁর প্রাক-কথনে লিখেছেন : ‘গত দশকের বিভিন্ন সময়ে নানা বিষয়ে আমি বেশ কতগুলি প্রবন্ধ লিখেছিলাম। বেশির ভাগ লেখাই বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। দু’চারটি সাপ্তাহিকে ও মাসিকে। সে সকল প্রবন্ধ থেকে বাছাই করে নানা স্বাদের আটাশটি প্রবন্ধ এবং অপ্রকাশিত দুটি লেখা দিয়ে এ গ্রন্থটি তৈরি করা হলো।

....তবে ভাষা যেহেতু নিজেকে অনবরত বদল করে চলে তাই আগের লেখা দু’একটি প্রবন্ধের ভাষা ও শিরোনাম কিছুটা বদলে দিয়েছি। আর সাধারণভাবে সব প্রবন্ধের গায়েই কলমের একটু-আধটু ছোঁয়া লাগিয়ে দিয়েছি।’

তাই এই বইয়ের প্রবন্ধগুলো হয়ে উঠেছে সুখপাঠ্য ও আলোসঞ্চারী। বইটির তিরিশটি প্রবন্ধ বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে : ঈমানের আলো ভাগে তিনটি; ইবাদতের উৎসব ভাগে চারটি; মাহাত্ম্য ভাগে একটি; পথনির্দেশ ভাগে দুটি; সেবা ভাগে একটি; জীবন, পৃথিবী, সমাজ ভাগে তিনটি; ভাষা ও সাহিত্য ভাগে দুটি; শিক্ষা-সংস্কৃতি ভাগে তিনটি; স্বাধীনতা ভাগে একটি; তাৎপর্য ভাগে তিনটি; মূল্যায়ন ভাগে দুটি; সান্নিধ্য ভাগে একটি; স্মৃতিচারণ ভাগে চারটি; এবং ভ্রমণ ভাগে তিনটি।

বোঝাই যাচ্ছে প্রবন্ধের বিষয়-বৈচিত্র্যে বইটি অনন্য এবং লেখকের শ্রেষ্ঠ লেখাগুলোর সংকলন। ইসলামি প্রকাশনার জগতে ‘নির্বাচিত প্রবন্ধে’র প্রচেষ্ট বিরল; তাই লেখকের এই প্রয়াস প্রমাণ করে তাঁর প্রাতিস্বিকতা এবং পাঠকের ভেতর জাগিয়ে তোলে একান্ত অনুভব। অফসেট পেপারে ছাপা ১৬০ পৃষ্ঠার নির্বাচিত প্রà¦