বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এতে ঘরমুখো মানুষ ভোগান্তিতে পড়েছেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৬৫ কিলোমিটারের অন্তত ২০ টি স্থানে গাড়ির গতি কমে যাচ্ছে ও সাময়িক জ্যামের সৃষ্টি হচ্ছে। ফলে গাড়ির গতি হয়ে যাচ্ছে সীমিত। সঠিক সময়ে গাড়ি গন্তব্যে না পৌঁছতে পারায় যাত্রীরা নানা দুর্ভোগের মধ্যে পড়েছে। ভোরে অনেকেই সেহরি খেতে পারেন নি।

এদিকে ময়মনসিংহ রুটেও দীর্ঘ জ্যামে আটকে আছে গাড়িগুলো। গাজীপুর ভালুকা এসব এলাকায় সৃষ্টি হয়েছে যানজট।

টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মিডিয়াকে জানিয়েছেন, আজ শুক্রবার যদি কোনো কারণে আবহাওয়া প্রতিকূল অবস্থায় চলে যায় তাহলে দীর্ঘ যানযটের সৃষ্টি হতে পারে। তিনি বলেন, এখন পর্যন্ত গাড়ি থেমে নেই। কিন্তু আবহাওয়া প্রতিকূল হলে জ্যামের আশংকা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার পুলিশ সুপার মাহবুব আলম জানান, প্রায় ৬৫ কিলোমিটার সড়ককে ছয়টি ভাগে বিভক্ত করে আট শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ৪৫টি মোবাইল টিম দায়িত্ব পালন করছে। একই সঙ্গে দুর্ঘটনা কবলিত যানবাহন দ্রুত অপসারণের জন্যে তিনটি রেকার নিয়োজিত রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ