বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

এএসপি মিজানের লাশের ময়না তদন্ত সম্পন্ন, নিঃসন্দেহে হত্যাকাণ্ড: আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাইওয়ে পুলিশের এএসপি মিজানের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগ জানিয়েছে এএসপি মিজানের লাশের ভিসেরা সংরক্ষণ করে কর্তৃপক্ষের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

ফরেনসিক বিভাগের প্রভাষক ড. প্রদীপ কুমার বিশ্বাস বলেন, নিহত মিজানের সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। চামড়ার নিচে রক্ত জমাট অবস্থায় ছিলো। এছাড়া তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশের ভিসেরা সংরক্ষণ করা হয়েছে, রিপোর্ট পেলে বিস্তারিত জানানো হবে।

এদিকে এএসপি মিজানুর রহমান তালুকদারের মৃত্যু নিঃসন্দেহে হত্যাকাণ্ড বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হক। বৃহস্পতিবার গুলশানের পুলিশ প্লাজা মার্কেটে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন

শহিদুল হক বলেন, ‘এ হত্যাকাণ্ড কেন ঘটানো হয়েছে বা কারা ঘটিয়েছে তা তদন্ত শেষে বলা যাবে। এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত কাজ শুরু হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা এ ঘটনার তদন্ত করছে।’

উল্লেখ্য, বুধবার (২১ জুন) রাজধানীর রূপনগর থানাধীন মিরপুর বেড়িবাঁধের বোটক্লাব এলাকার রাস্তার পাশ থেকে এএসপি মিজানুর রহমান তালুকদারের (৫০) লাশ উদ্ধার করা হয়। সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়রা একটি ঝোপে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ডিএমপির রূপনগর ও সাভার থানা পুলিশ সেখানে গিয়ে তার লাশ উদ্ধার করে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ