বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


ধর্মীয় মূল্যবোধে আঘাত হানবে এমন তথ্য প্রচার না করার বিধান রেখে চূড়ান্ত হচ্ছে অনলাইন গণমাধ্যম নীতিমালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্মীয় মূল্যবোধে আঘাত হানবে এমন তথ্য প্রচার করার এমন বিধান রেখে চুড়ান্ত হচ্ছে অনলাইন গণমাধ্যম নীতিমাল। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ-সংক্রান্ত খসড়া নীতিমালার বিষয়ে তিন দফায় অংশীজনদের মতামত নেওয়া হয়েছে।

জানা যায়, ধর্মীয় মূল্যবোধে আঘাত হানতে পারে, আইনশৃঙ্খলা ভঙ্গ করতে উৎসাহ দিতে পারে- এমন তথ্য-উপাত্ত প্রচার, প্রকাশ বা সম্প্রচার করা যাবে না- এ ধরনের নানা বিধিনিষেধ রেখে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৫ চূড়ান্ত করতে যাচ্ছে তথ্য মন্ত্রণালয়।

এখন এসব মতামত বিশ্লেষণ, যাচাই-বাছাই করা হচ্ছে। এ নিয়ে আন্তমন্ত্রণালয় সভা ডাকা হবে এ মাসেই।

এদিকে নীতিমালায় অনলাইন গণমাধ্যমের নিবন্ধন বাধ্যতামূলক করা হচ্ছে। নীতিমালা চূড়ান্ত করার আগেই নিবন্ধন শুরু হচ্ছে অনলাইন পত্রিকার। অনলাইন সাংবাদিকতায় শৃঙ্খলা আনার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নিবন্ধন কার্যক্রম চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। নিবন্ধন ফরম ও হলফনামা পূরণ করে জমা দিতে হবে তথ্য অধিদপ্তরের প্রটোকল শাখায়। এ ক্ষেত্রে এসএসসি পাসের সনদপত্র জমা দেওয়া বাধ্যতামূলক।

নিবন্ধন ফরম বিতরণের খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকাল থেকেই নিবন্ধনপ্রার্থীরা ভিড় করেন তথ্য অধিদপ্তরের প্রটোকল শাখায়। শতাধিক আগ্রহী সশরীরে উপস্থিত হয়ে নিবন্ধনের প্রক্রিয়া জানতে চান। এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে কমপক্ষে ৬০০ টেলিফোন কল আসে। তথ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আগ্রহীরা ফরম পূরণ করার কাজ শুরু করেছেন। আজ-কালের মধ্যে জমা নেওয়া শুরু হবে।

'অনলাইন নিউজ প্রকাশনা' নিবন্ধনের জন্য আবেদনপত্রে প্রকাশকের নাম, জাতীয়তা, ঠিকানা, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা, পিতা ও মাতার নাম, জন্ম তারিখ, পেশা, অনলাইন পত্রিকার নাম, ওয়েব ঠিকানা ও ইউআরএল; সম্পাদকের নাম, জাতীয়তা ও বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয় পরিচয়পত্র নম্বর, ই-টিআইএন, ট্রেড লাইসেন্স-সংক্রান্ত তথ্য ও ব্যাংক হিসাবের বিবরণ দিতে হবে।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন গণমাধ্যম সরকারের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। দেশে কী পরিমাণ অনলাইন গণমাধ্যম আছে তার সঠিক পরিসংখ্যানও সরকার