শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

ঈদের ছুটি ৩দিনের পরিবর্তে ৬ দিন করার প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদের ছুটি ৩দিনের পরিবর্তে ৬ দিন করার প্রস্তাব করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সম্প্রতি প্রস্তাবের সার সংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জহিরউদ্দিন আহমেদ আহমেদ স্বাক্ষরিত প্রস্তাবের সার সংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। সারসংক্ষেপটি প্রধানমন্ত্রী অনুমোদন করার পর তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।

প্রস্তাবে বলা হয়েছে, দুই ঈদে তিন দিন করে সরকারি ছুটির ফলে ছুটি শেষে অল্প সময়ে একই সাথে মানুষের কর্মস্থলে ফিরতে হওয়ায় যানবাহনের ওপর মাত্রাতিরিক্ত চাপ, দুর্ঘটনা বৃদ্ধি ও দীর্ঘ ট্রাফিকজামের সৃষ্টি হয়।

এছাড়াও এবং ঈদের ছুটির শেষে অফিস খোলার পরবর্তী দুই একদিন কর্মচারীদের উপস্থিতি কম থাকা সত্ত্বেও অফিসের ইউটিলিটি সার্ভিস, লিফট ও গাড়ি চালু রাখতে হয়।’  ‘ফলে বিদ্যুৎ ও গ্যাসের সর্বোচ্চ ব্যবহার না হয়ে অপচয় হয়।

এজন্য যাবাহনের অতিরিক্ত চাপ কমাতে এবং অফিসের অতিরিক্ত সার্ভিস অপচয় রোধে নৈমিত্তিক ছুটির ২০ দিনের পরিবর্তে ১৪ দিন রেখে বাকি ছয়দিন দুই ঈদের সাথে তিনদিন করে সমন্বয় করার প্রস্তাব করা হয়েছে।

এতে ঈদুল ফিতরের জন্য ছয়দিন এবং ঈদুল আজহায় ছয় ছয়দিন ছুটি পাওয়া যাবে।

প্রস্তাবে সংক্ষেপে আরো বলা হয়েছে, ‘অন্য ধর্মাবলম্বীরা দুই ঈদের ছুটি ভোগ করলেও তাঁদের প্রধান দুটি ধর্মীয় উৎসবের সঙ্গে দুইদিন করে চারদিন ঐচ্ছিক ছুটির প্রস্তাব করা হয়েছে। ফলে বিভিন্ন পর্বের জন্য বিদ্যমান ছুটির ভারসাম্য বজায় থাকবে।

নতুন প্রস্তাবের ব্যাপারে ওই সার সংক্ষেপে আরো বলা হয়, ‘যানবাহনের ওপর চাপ কমবে। দুর্ঘটনা কমবে। ছুটি শেষে কর্মস্থলে ফিরে আসার প্রবণতা বৃদ্ধি পাবে। খোলার পর অফিস পুরোদমে চালু হবে।’

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ