বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

পাহাড়ধস ও গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি আল্লামা মাসঊদের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পার্বত্য জেলাগুলোতে নির্মম পাহাড়ধস ও লন্ডনের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন।

আজ এক শোক বার্তায় তিনি বলেন, পাহাড়ধ্বংসে যেসব কালো হাত জড়িত রয়েছে তাদের বিচার করা এখন সময়ের দাবি হয়ে উঠেছে। কারণ পাহাড়কে ভারসাম্যপূর্ণ সমতল ভূমির জন্য আল্লাহ তাআলা একরকম প্যারেক হিসেবে স্থাপন করেছেন। কিন্তু একশ্রেণির অসাধু ব্যক্তিরা পাহাড়কে কেটে বিপজ্জনক করে তুলছে।

নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, পাহাড়ে নিহতদের পাশে সবাইকে দাঁড়াতে হবে। সরকারসহ দেশের বিত্তবান সবার দৃষ্টি পাহাড়ে দেয়া উচিত।

লন্ডন অগ্নিকাণ্ডে যেসব মুসলিমরা জীবনবাজি রেখে সহযোগিতায় এগিয়ে এসেছেন তাদের অভিনন্দন জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, মুসলমানদের কাজই হলো পরের সেবা করা। অন্যের উপকারে নিজের সর্বস্ব বিলীন করা।

তিনি বলেন, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যার যা আছে তা নিয়ে এগিয়ে যাওয়ার আহবান জানিয়ে জমিয়ত সভাপতি বলেন, পাহাড়ে নিহতরা আমাদের ভাই। স্বজন। এখানে ধর্মের পরিচয় বড় নয়। মানবিক দৃষ্টিকোণ থেকে বিপদগ্রস্তের পাশে দাঁড়ানোই ঈমানের দাবি।

আজ ১৬ জুন বৃহস্পতিবার বাংলাদেশ জমিয়তুল উলমার প্রচার সম্পাদক সাংবাদিক মাসউদুল কাদির স্বাক্ষরিত বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

এসএস/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ