বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সমালোচনা করলেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পাহাড়ধসে শতাধিক মানুষের মৃত্যুর পরও বিদেশ সফরে থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, মানুষের মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে আর তারা দেশ-বিদেশে ভ্রমণ করে বেড়াচ্ছে।

আজ বুধবার সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে খালেদা জিয়া এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘এই সরকারের আমলে আমরা শুধু দেখছি, মানুষ প্রতিনিয়ত মৃত্যু, মৃত্যু আর মৃত্যু। মৃত্যুর মিছিল বেড়ে চলেছে। আর এই সরকার মহা আনন্দে আছে, তারা দেশে-বিদেশে ভ্রমণ করে বেড়াচ্ছে।’

মওদুদের বাড়ির সামনে খালেদা জিয়া

খালেদা জিয়া বলেন, ‘১০ বছর ধরে ভোট হয়নি এ দেশে। কাজে এ দেশে এবার ভোট হতে হবে। আর সেই ভোটে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করতে চায়। সব রাজনৈতিক দল যাতে অংশগ্রহণ করতে পারে সেই রকম পরিবেশ তৈরি করতে হবে। আর ভোটটা যাতে সব মানুষ দিতে পারে, ভোটকেন্দ্রে যেতে পারে, যারা ভোটার সেই ব্যবস্থা রাখতে হবে। সেই ব্যবস্থা রাখার জন্য প্রয়োজন একটা নির্বাচনকালীন সহায়ক সরকার।’

সাবেক এই প্রধানমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। নির্বাচন হবে সহায়ক সরকারের অধীনে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ