বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

নিউইয়র্কে গ্রেপ্তার বাংলাদেশি কূটনীতিক শাহেদুল ইসলাম জামিনে মুক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গৃহকর্মী নির্যাতনের অভিযোগে নিউইয়র্কে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ দূতাবাসের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম (৪৫) কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার ব্রঙ্কসের ‘ভারমন সি বেইন কারেকশনাল সেন্টার’ থেকে  তিনি জামিনে মুক্তি পান। বাংলাদেশ সময় আজ বুধবার সকালে নিউইয়র্কে বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল শামীম আহসান বার্তা সংস্থা ইউএনবিকে বিষয়টি জানিয়েছেন।

এর আগে গতকাল যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জোয়েল রিফম্যানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে নিউইয়র্কে বাংলাদেশি কূটনীতিককে গ্রেফতারের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ

উল্লেখ্য গত সোমবার (১২ জুন) নিউ ইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মাদ সাহেদুল ইসলামকে তার গৃহকর্মীর করা এক মামলায় গ্রেফতার করা হয়েছিল।

নিউইয়র্কে কুটনীতিক গ্রেফতারের প্রতিবাদ জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ