বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

মওদুদের কারণেই বাড়ি ছাড়তে হয় খালেদা জিয়ার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদের কারণেই খালেদা জিয়ার বাড়ি ছাড়তে হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘আইনি যুক্তির ব্যর্থতায় মওদুদ আহমেদ নিজে এবং তার দলের প্রধান খালেদা জিয়ার বাড়িটিও হারিয়েছেন। তার সম্পর্কে (মওদুদ) বিএনপি যা বলছে, সেসব কথায় মানুষ হাসছেন। আপনার বাড়ি সরকার নিয়ে যায়নি। দেশের সর্বোচ্চ আদালতের রায়ে বাড়ি ছাড়তে হয়েছে।’

মঙ্গলবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তাঁতী লীগের ঢাকা মহানগরের সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার বাড়ি ও নিজের বাড়ি- দুই মামলারই ফাইট করেছেন মওদুদ নিজেই। তাহলে প্রশ্ন থাকে, আপনার দুর্বল যুক্তির জন্যই কি বাড়ি চলে গেল?’

কওমি স্বীকৃতি জাতীয় সংসদে পাস করতে প্রধানমন্ত্রীকে আল্লামা শফীর চিঠি; যা আছে চিঠিতে

ওবায়দুল কাদের বলেন, ‘সরকার নয়, সর্বোচ্চ আদালতের রায়ে খালেদা ও মওদুদকে বাড়ি ছাড়তে হয়েছে। আদালতের রায় ছাড়াই আমাদের অনেক নেতাকে বাড়ি থেকে বের করে দেয় বিএনপি।’

তাঁতি লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকত আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ ও কার্যকর সভাপতি সাধনা দাশ গুপ্তা।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ