শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

তিন দিনের রাষ্ট্রীয় সফরে সুইডেন যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সরকার প্রধান হিসেবে সুইডেনের পথে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিন দিনের দ্বিপক্ষীয় সফরে মঙ্গলবার বেলা ১২টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ত্যাগ করেন। ইংল্যান্ডে যাত্রা বিরতি শেষে ১৪ই জুন সুইডেনের দিকে রওয়ানা করেন প্রধানমন্ত্রী ও সফরকারীরা।

১৫ই জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডিশ পার্লামেন্টে যাবেন এবং পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পিকার টোবিয়াস বিলস্ট্রমের সঙ্গে বৈঠক করবেন।

পরে শেখ হাসিনা রয়্যাল ক্যাসল-এ সুইডিশ রাজা ষোড়শ কার্লের সঙ্গে সাক্ষাৎ করবেন। একই দিন দুপুরে সুইডিশ প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের সঙ্গে তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক করবেন শেখ হাসিনা। বৈঠক শেষে মধ্যাহ্ন ভোজে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী সুইডেন সফরকালে আরও বেশ কয়েকটি নির্ধারিত কর্মসূচীতে অংশ নেবেন। এই সফর দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশ ও সুইডেনের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এজেন্ডা ২০৩০) অর্জন ও দুই দেশের মধ্যে অভিবাসন, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবিলার ক্ষেত্রেও সহযোগিতা জোরদার করবে আশা করা যাচ্ছে।

বাংলাদেশের প্রথম সরকার প্রধান হিসেবে কাল সুইডেন যাচ্ছেন প্রধানমন্ত্রী

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ