বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

হেফাজতের দাবির কাছে সুপ্রিম কোর্টের নতি স্বীকার দূর্বলতার বহিঃপ্রকাশ: অজয় রায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলামের দাবির প্রতি সরকার ও সুপ্রিম কোর্টের নতি স্বীকার একটি গর্হিত কাজ এবং দুর্বলতার কাজ বলে মন্তব্য করেছেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক অজয় রায়।

তিনি বলেন, ‘লেডি জাস্টিসিয়া কোনক্রমেই মূর্তি নয়, উপাসনার বস্তু নয়। এটি ন্যায় বিচারের প্রতীক। তার হাতে ন্যায় বিচারের প্রতীক হিসেবে দাড়িপাল্লা ছিল, আরেকটি তলোয়ার ছিল। যার অর্থ যে আইন ভঙ্গ করবে তার প্রতি আইনানুগ দণ্ড দেওয়া হবে।’

শুক্রবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে সংলাপসূত্রের আয়োজনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. অজয় রায় বলেন, ‘একাত্তর আমরা বহুদিন আগে পেরিয়ে এসেছি। সেখানে অর্জনগুলা আমরা সে সময় করেছিলাম, শ্লোগানের ভাষায় বলি মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের অর্জন। আমার লক্ষ্যটা হচ্ছে তরুণ সমাজের প্রতি। হাইকোর্টের সামনে থেকে লেডি জাস্টিসিয়ার প্রতীকটিকে আমি শিল্পের দিক থেকে হয়ত এটাকে ভাস্কর্য নাও বলতে পারি। কিন্তু ঐ ভাস্কর্যটি স্থাপিত হয়েছিল হাইকোর্টের প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের নির্দেশেই। কিন্তু হেফাজতে ইসলামের দাবিতে ওখান থেকে সে ভাস্কর্য  সরাতে হলো। কিন্তু সুপ্রিম কোর্ট এবং প্রধান বিচারপতির যে দৃঢ় অবস্থান নেওয়া উচিত ছিল, সেই অবস্থান তারা নিতে পারেননি।’

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ