বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ভাস্কর্য হিসেবে বসানো বেশির ভাগ স্থাপনাই কুরুচিপূর্ণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভাস্কর্য হিসেবে বসানো স্থাপনার বেশির ভাগই কুরুচিপূর্ণ। এমনটিই মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগ প্রাক্তনি সংঘ।

বিশেষজ্ঞদের মতামত না নিয়ে অস্বচ্ছ প্রক্রিয়ায় এগুলো তৈরি করায় এমনটি হয়েছে বলেও মনে করে ভাস্করদের এই সংগঠনটি।

আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ভাস্কর্য বিভাগ প্রাক্তনি সংঘ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই মত দেয় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংঘের যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান এ এম কাউসার হোসেন।

সংগঠনটির অভিযোগ, আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যেই এসব স্থাপনা বসানো হয়, যা দৃষ্টিনন্দন না হয়ে বরং দৃষ্টিদূষণের সৃষ্টি করছে।

এ এম কাউসার হোসেন বলেন, ভাস্কর্য স্থাপনের আগে প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে। যেখানে বিশেষজ্ঞ বিচারকমণ্ডলী প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের দেওয়া মডেল, নকশা ইত্যাদির তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে প্রকৃত ভাস্করের যথাযথ ভাস্কর্যটি স্থাপনের জন্য নির্বাচন করবেন।

এ ছাড়া ভাস্কর্য স্থাপনে বেশ কিছু প্রস্তাবও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ