শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

ইরানে খোমেনির মাজারে সশস্ত্র হামলা; পার্লামেন্ট ভবনে সন্ত্রসীদের অবস্থান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এছাড়াও ইরানের প্রাক্তন ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির মাজারে সন্ত্রসী হামলার ঘটনা ঘটেছে। এছাড়াও ইরানের পার্লামেন্ট ভবনে সশস্ত্র সন্ত্রাসীারা প্রবেশ করেছে এবং পার্লামেন্ট ভবনে তারা কয়েকজনকে জিম্মি করেছে বলে জানা গেছে।

ঘটনাটি নিশ্চিত করেছে ডন, বিবিসি, ইন্ডিপেনডেন্ট ও টাইমস অব ইন্ডিয়া।

কমপক্ষে তিনজন সশস্ত্র সন্ত্রাসী গুলি করতে করতে পার্লামেন্ট ভবনের ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়। তাদের একজনের হাতে পিস্তল ও অন্য দুজনের হাতে একে-৪৭ রাইফেল রয়েছে বলে জানিয়েছে স্থানীয় মিডিয়া।

এতে একজন নিরাপত্তারক্ষী গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া আরও দুজন দর্শনার্থী আহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় কতজনকে জিম্মি করা হয়েছে, তার বিস্তারিত এখনও জানা যায়নি।

প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে খোমেনির মাজারে। সেখানেও গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ইরানি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বুধবার বিবিসি জানায়, আগ্নেয়াস্ত্রধারীরা ইরানের রাজধানী তেহরানে অবস্থিত পার্লামেন্ট ভবন ও আয়াতুল্লাহ খোমেনির মাজারে হামলা চালায়।

খবরে বলা হয়, বন্দুকধারীরা পার্লামেন্ট ভবনের ভেতরে ঢুকে গুলি করে একজন নিরাপত্তা প্রহরীকে আহত করে। একই সঙ্গে আধুনিক ইরানের প্রতিষ্টাতা আয়াতুল্লাহ খোমেনির মাজারেও হামলার ঘটনা ঘটেছে।

তবে ঘটনার বিস্তারিত এখনও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জানাতে পারেনি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ