শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

আল্লামা আহমদ শফীর রোগ মুক্তি কামনা; মন্ত্রীসভা থেকে বামদের অপসারণ দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের প্রথিতযশা আলেমে দীন, জাতীয় মুরব্বী ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফী দা.বা. এর আশু রোগ মুক্তি কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

আজ বুধবার সকালে চরমোনাই মাদরাসায় এক দোয়ার মাহফিল পূর্ব আলোচনায় পীর সাহেব চরমোনাই আল্লামা আহমদ শফীর দীর্ঘ নেক হায়াত কামনা করেন। জাতির চরম দুর্দিনে তাঁকে বেশি প্রয়োজন বলে উল্লেখ করেন। সবশেষে দেশবাসীর কাছেও তাঁর আশু রোগ মুক্তি কামনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন হযরতকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, আমীন।

এদিকে মন্ত্রী পরিষদ থেকে বাম-রাম ও নাস্তিক মন্ত্রীদের অপসারণ করার দাবি জানিয়ে চরমোনাই পীর বলেন, ইসলাম মানুষের কল্যাণ নিশ্চিত করেছে। ইসলামই পারে অশান্ত দুনিয়ায় শান্তির সুতাবাস বয়ে দিতে। ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজেদের ঈমান নষ্ট করা যাবে, কিন্তু ইসলামের কোন কিছুই হবে না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেও বুঝতে পেরেছেন তাঁর নৌকায় বাম-রাম ও নাস্তিকরা ভর করেছে। যেহেতু বুঝতে পেরেছেন সময় থাকতে বাম ও নাস্তিক মন্ত্রীদের মন্ত্রী পরিষদ থেকে বহিস্কার করুন। অন্যথায় নৌকা আজীবনের জন্য ডুবতে পারে।

এই সকল নাস্তিক মন্ত্রীরা সবসময়ই ইসলামের বিরুদ্ধে অবস্থান নিতে দেখা যায়। তাদের প্ররোচনায়ই ইসলামের বিরুধীতা সবচেয়ে বেশি হয়। ৯২ ভাগ মুসলমানের দেশে ইসলাম ও মুসলমান বিরোধী বক্তব্য বিবৃতি দিয়ে দেশে নতুন নতুন সঙ্কট সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত এই বাম ও নাস্তিকরা। কাজেই সময় থাকতে এদের সরান এবং মূর্তিসহ সকল ইসলাম বিরোধী কর্মকান্ড থেকে বিরত থাকুন। মুসলমানের দেশে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে তার আখের ভাল হয় না। তাই প্রধানমন্ত্রীর উচিত উল্লেখিত তিন মন্ত্রীসহ তাদের সমর্থিত মন্ত্রীদের মন্ত্রী সভা থেকে বহিস্কার করা।

একই সাথে উচিত এই তিনমন্ত্রীর সমর্থনপুষ্ট বাম-রাম নেতাদের সাথে সরকারের সম্পর্ক ছিন্ন করা। গতকাল সকালে বরিশালের চরমোনাই মাদরাসা ময়দানে ১৫ দিনব্যাপী বিশেষ তালিম তারবিয়াতের ১১তম দিনের আলোচনায় পীর সাহেব চরমোনাই উপরোক্ত কথা বলেন।

এতে পীর সাহেব চরমোনাই ছাড়াও নায়েবে আমীরুল মুজাহিদীন প্রিন্সিপাল মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, আল্লামা মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম, মাওলানা মুজিবুর রহমান কালিশ্বরী, মাওলানা জি