শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ২০১৭-২০১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ  দুপুর ১টা ৩৫ মিনিটে জাতীয় সংসদে বাজেট বক্তৃতা শুরু করেন তিনি।

এর আগে সংসদ ভবনে মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত এ বাজেটের অনুমোদন দেয়া হয়। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রস্তাবিত বাজেটে অনুস্বাক্ষর করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

এটি হচ্ছে দেশের ৪৬তম ও আওয়ামী লীগ সরকারের ১৮তম ও অর্থমন্ত্রী মুহিতের একাদশ বাজেট।

মূর্তিকে যারা মুক্তিযুদ্ধের সাথে মেলাচ্ছে তাদের অনেকেই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না

একইসঙ্গে এটি আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের চতুর্থ ও মুহিতের টানা নবম বাজেট। অর্থমন্ত্রী হিসেবে টানা নয়টি বাজেট দেওয়ার রেকর্ড বাংলাদেশে এই প্রথম। এরশাদ সরকারের আমলে দু'বার বাজেট দিয়েছিলেন মুহিত।

প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান সবচেয়ে বেশি ১২টি বাজেট দিলেও তা একটানা ছিল না। তবে প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া একাধারে ছয়টি বাজেট দেন।

চলতি ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের প্রকৃত আকার ছিল ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা, সংশোধিত বাজেটে যা ৩ লাখ ১৭ হাজার ১৭৪ কোটি টাকায় নেমে এসেছে।

আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের আকার ৪ লাখ ২৬৬ কোটি টাকা। এতে মোট ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৯৯১ কোটি টাকা। বাজেট ঘাটতি ১ লাখ ১২ হাজার ২৭৫ কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৪ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এছাড়া বাজেটে মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ