শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

বিদায় নিয়েছে ঘুর্ণিঝড় মোরা, ৬ জনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের উপকূলকে উলটপালট করে ঘূর্ণিঝড় ‘মোরা’ ভারতে প্রবেশ করেছে। মিজোরাম ও ত্রিপুরায় অবস্থান করছে মোরা।

চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজারকে ১০ নম্বর মহা বিপৎসংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহা বিপৎসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে (১৭ নম্বর) বলা হয়েছে, ঘূর্ণিঝড় মোরা উত্তর দিকে অগ্রসর হয়ে দুপুর ১২টার মধ্যে কুতুবদিয়ার কাছ দিয়ে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে পড়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে আজ রাত নয়টা পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

৬ জনের মৃত্যু 

ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে কক্সবাজার, রাঙামাটি ও ভোলায় ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাছচাপায় চারজন, হৃদরোগে আক্রান্ত হয়ে একজন এবং মায়ের কোল থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোরে ঘূর্ণিঝড়ের সময় কক্সবাজারের চকরিয়া উপজেলায় গাছের নিচে চাপা পড়ে রহমত উল্লাহ ও সায়রা খাতুন নামের দুজন নিহত হন। এ ছাড়া কক্সবাজার পৌরসভার একটি আশ্রয়কেন্দ্রে মরিয়ম বেগম নামের এক বৃদ্ধার মৃত্যু হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘূর্ণিঝড় ‘মোরার প্রভাবে সৃষ্ট প্রবল ঝড়ো হাওয়ায় রাঙামাটি শহরে উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

ত্রাণ নিয়ে সেন্টমার্টিনে নৌবাহিনী

ঘূর্ণিঝড় মোরা’য় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে ত্রাণ নিয়ে সেন্টমার্টিন যাচ্ছে নৌবাহিনী।

ঘূর্ণিঝড় মোরা মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজারের কুতুবদিয়ায় ১৩৫ কি.মি. বেগে আঘাত হানে। এরপর ৪-৫ ঘণ্টায় চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করে।

এ সময় কক্সবাজার-চট্টগ্রাম উপকূলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির সঙ্গে সঙ্গে ১০০ থেকে ১২৮ কি.মি. বেগে প্রবল ঝড়ো হাওয়া বয়ে যায়।

‘মোরা’ নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী, সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের নির্দেশ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ