মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

বাবরি মসজিদ ধ্বংসের মামলায় অভিযুক্ত শীর্ষ তিন বিজেপি নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের এক বিশেষ আদালত বাবরি মসজিদ ধ্বংসের অপরাধমূলক ষড়যন্ত্রের দায়ে ক্ষমতাসীন দল বিজেপির ক'জন শীর্ষস্থানীয় নেতাকে অভিযুক্ত করেছে। খবর বিবিসি

অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিজেপির সাবেক প্রধান লাল কৃষ্ণ আদভানি এবং অন্য দু'জন নেতা মুরলী মনোহর যোশি ও উমা ভারতী।

তাদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের জন্য এরা উগ্রপন্থী হিন্দুদের প্রতি উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন।

তবে অভিযুক্ত তিন নেতা অভিযোগ অস্বীকার করেছেন।

ঐ ঘটনার পর ভারত জুড়ে যে দাঙ্গা বাধে তাতে প্রায় ২০০০ মানুষ মারা যায়।

হিন্দুরা দাবি করে বাবরি মসজিদ যে জায়গাটিতে অবস্থিত সেখানে হিন্দুদের অন্যতম দেবতা রামের জন্ম হয়েছিল।

কিন্তু ১৬শ শতকে ঐ এলাকায় মুসলিম আগ্রাসনের পরে হিন্দু মন্দিরটি ভেঙ্গে সেই জায়গায় মসজিদ নির্মাণ করা হয়।

 

ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই বরাবরই বলে আসছে যে রীতিমত পরিকল্পনা করেই মসজিদটি ভাঙা হয়েছিল।

গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্টের এক আদেশের পর এই বিশেষ আদালত গঠন করা হয়।

আদালত তার রায়ে বলেছে, এই মসজিদটি ধ্বংসের দায়দায়িত্ব বিজেপির এই তিনজন শীর্ষ নেতাকে গ্রহণ করতেই হবে।

আদভানি না, আমিই বাবরি মসজিদ ভাঙতে বলেছিলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ