বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

ধর্মীয় মূল্যবোধ ও শিশুর মানসিক ভারসাম্য নষ্টের দায়ে ৩৪ ভিডিও গেমস নিষিদ্ধ উজবেকিস্তানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ধর্মীয় মূল্যবোধের জন্য হুমকি, অশ্লীলতার প্রসার ও মানসিক ভারসাম্য নষ্টের অভিযোগে উজবেকিস্তানে ৩৪ টি ভিডিও গেমস নিষিদ্ধ করা হয়েছে। এ তালিকায় বেশ কিছূ জনপ্রিয় গেমও রয়েছে বলে জানিয়েছে বিবিসি।

এই প্রক্রিয়ার আওতায় নির্দিষ্ট গেমগুলি উজবেকিস্তানে আমদানী এবং সেখান থেকে এশিয়ার অন্য দেশগুলিতে বিতরণ প্রক্রিয়া নিষিদ্ধ করা হয়েছে।

নিষিদ্ধকরণের পর অনলাইনে নানারকম প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। বেশীরভাগই মনে করছেন, মূল সমস্যাটি চিহ্নিত করতে না পারায় কতৃপক্ষ এমন ঢালাও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইমরান এইচ সরকারকে ধুয়ে দিলেন মুফতি সাখাওয়াত (টকশো ভিডিও)

দেশটির কতৃপক্ষ বলছে,এই গেমগুলির মাধ্যমে শিশু কিশোরদের মধ্যে সহিংসতা এবং পর্নোগ্রাফি ছড়িয়ে পড়ছে। তাছাড়াও, তারা মনে করছেন যে গেমগুলির মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক ভারসাম্য নষ্ট হচ্ছে।

৩৪ টি ভিডিও গেমের একটি তালিকা প্রকাশ করা হয়েছে, যার মধ্যে সারা পৃথিবীতে জনপ্রিয়তার শীর্ষে থাকা কয়েকটি গেমও রয়েছে। যেমন: গ্রান্ড থেফট অটো: সান আন্দ্রিয়াস, কল অব ডিউটি: ব্ল্যাক অপস, সাইলেন্ট হিল, রেসিডেন্ট ইভিল, মর্টাল কমব্যাট, ডুম ইত্যাদি।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ