শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

আবার বাড়ছে গ্যাসের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ১ জুন থেকে আবার বাড়ছে গ্যাসের দাম। এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) করা এক আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার (৩০ মে) চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।

এর ফলে ১ জুন থেকে গ্যাসের মূল্যবৃদ্ধিতে আপাতত কোনও বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আগামী ৫ জুন পর্যন্ত এ আদেশ স্থগিত করে চেম্বার বিচারপতি বিষয়টি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন।

আদালতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটকারীর পক্ষে ছিলেন মো. সাইফুল আলম।

গত ২৩ ফেব্রুয়ারি বিইআরসি দুই ধাপে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয়। সে অনুযায়ী প্রথম দফায় গ্যাসের দাম বেড়েছে ১ মার্চ। প্রথম দফায় মূল্য বৃদ্ধির পর এক চুলার জন্য ৬০০ টাকা বেড়ে হয়েছে ৭৫০ টাকা এবং দুই চুলার ৬৫০ থেকে ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় দফায় ১ জুন থেকে দাম বাড়ার কথা।

বিইআরসির আদেশ অনুযায়ী, জুন মাস থেকে এক চুলার জন্য ৯০০ টাকা ও দুই চুলার জন্য ৯৫০ টাকা দিতে হবে। যেসব আবাসিক গ্রাহকের মিটার আছে, তাদের জন্য জুন মাস থেকে প্রতি ঘনমিটার ১১ টাকা ২০ পয়সা ধার্য করা হয়েছিল।

কেনো বাংলাদেশ ছাড়ছে মার্কিন তেল-গ্যাস কোম্পানি শেভরন?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ