বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

রমযান মাস কেন তাৎপর্যময়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোশাররফ ইবনে আলী

ইংরেজি বারো মাস, বাংলা বারো মাস। ঠিক তদ্রূপ আরবিতেও বারোটি মাস। এই বারো মাসের নবমতম মাস রমযান মাস। অন্য সকল মাস থেকে এই রমযান মাস সর্বশ্রেষ্ঠ মাস। বিশ্ব মুসলমানের জন্য রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস।

রমযান শব্দটির আভিধানিক অর্থ:চূর্ণ বিচূর্ণ করা,  আগুনে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেওয়া। পরিভাষায় বলা হয়, শরিয়তের নির্ধিষ্ট সময় তথা সোবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল পানাহার ও সহবাস থেকে বিরত থেকে নিজের কুপ্রবৃত্তি ও খারাপ নফসকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া।

রমযান মাস রহমতের মাস। বরকতার মাস। নাজাতের মাস। এটা কুরআন নাযিলের মাস। এটা গুনা মাফের মাস। বেশি বেশি নেকি অর্জনের মাস। বেশি বেশি জিকির করার মাস। কুরআন তেলাওয়াত করার মাস।এটা ক্ষমার মাস। বেশি বেশি দান সদকার মাস। আখেরাতের সম্বল সঞ্চয়ের মাস। এটা জান্নাত লাভের মাস।জাহান্নাম থেকে মুক্তির মাস।

আমরা জানি প্রত্যেক জিনিসের একটা মৌসুম থাকে, বাহার বা শীজন থাকে। সেই মৌসুমে সেই জিনিস বেশি পাওয়া যায়। ব্যবসায়িরা মৌসুমের সময় সেই জিনিস ব্যবসা করে প্রচুর পরিমাণ অর্থ সঞ্চয় করে। সেই সময়টা সারা বছর থাকে না। বরং বছরে অল্প কিছু দিন থাকে। ঠিক তদ্রূপ রমযান মাস এটা আমলের মৌসুম, সীজন বা বাহার। এই মাসে মানুষ আখেরাতের জন্য প্রচুর পরিমাণে সম্বল সঞ্চয় করবে। আখেরাতের পাথেয় অর্জন করবে। প্রচুর পরিমাণে নেকি অর্জন করবে। আর এই মাসে আমলের পরিমাণও অনেক বেশি। একটা নফল আদায় করলে একটা ফরজের সমান সওয়াব হয়। আর একটা ফরজ আদায় করলে সত্তরটা ফরজ আদায়ের সওয়াব পাওয়া যায়। এক টাকা দান করলে সত্তর টাকার সওয়াব পাওয়া যায়। আল্লাহ পাক আরো বেশি দিবেন। তিনি কি পরিমাণ দিবেন তিনিই ভালো জানেন। আর রোযার প্রতিদান তিনি নিজ হতে দিবেন। তার শান অনুযাই দিবেন।

এই জন্য সকলের উচিত রমযান মাসটাকে কাজে লাগানো। বেশি বেশি নেকি অর্জন করা। আখেরাতের সম্বল সঞ্চয় করা। তাহাজ্জুতের নামায পড়া। আল্লাহর কাছে কান্নাকাটি করা। নিজের কৃত অপরাধের জন্য ক্ষমা কামনা করা। নিজের গুণার উপর লজ্জিত হয়ে ও কান্নাকাটি করে গুণা ক্ষমা করিয়ে নেওয়া।

"ঐ ব্যক্তি হতভাগা যে রমযান পেলো অথচ নিজের গুণাকে ক্ষমা করাতে পারলো না"।

অনেকে দেখা যায় এই রহমত ও বরকতের মাসে পেয়েও অবহেলা করে। এমন কি এই মাসে আল্লাহর বিধানগুলো অমান্য করে। আবার কেউ খোদার নাফর মানি করে। কতবড় দুঃসাহস দেখায় খোদার সাথে। আফসোস, শত আফসোস।

আসলে তারাই হতভাগা। তারাই দুর্ভাগা। আল্লাহ আমাদের রমযানের পূর্ণ রহমত ও বরকত দান করুন।

সুরা তারাবি পড়বেন না খতম তারাবি?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ