শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

ভাস্কর্য পুনঃস্থাপিত হচ্ছে অ্যানেক্স ভবনের সামনে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আদালত প্রাঙ্গন থেকে অপসারিত ভাস্কর্যটি সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে পুনঃস্থাপিত হচ্ছে! বৃহস্পতিবার রাতেই ভাস্কর্যের কাঠামো স্থাপনের লক্ষ্যে পিলার নির্মাণ করা হয়েছে। খবর ইত্তেফাকের

বৃহস্পতিবার ভোর ৪টায় সুপ্রিম কোর্টের মূল ভবনের সামনে থেকে ভাস্কর্যটি সরিয়ে নিয়ে পানির পাম্পের সামনে রাখা হয়েছে। ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে ভাস্কর্যটি। তবে ভাস্কর্য পুনঃস্থাপনের বিষয়ে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

ভাস্কর্য সরানোর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে গতকাল শুক্রবার পুলিশ হামলা করেছে। পুলিশ বিক্ষোভকারীদের উপর টিয়ার সেল ছোঁড়ে ও লাঠিচার্জ করে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তারা জলকামান ব্যাবহার করে। এতে ১০/১৫ জন আহত হয়েছে। আটক করা হয়েছে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকসহ ৪ জনকে।

অপরদিকে ভাস্কর্য সরানোয় হেফাজতের ইসলামসহ ইসলামি দলগুলো সরকারকে ধন্যবাদ জানিয়ে গতকাল মিছিল করেছে বায়তুল মোকাররমে। তারা ভাস্কর্যটি অন্যকোথাও স্থাপন করা থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছিলেন।

মূর্তি অপসারণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাল বেফাক 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ