শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর তেল যুক্তরাষ্ট্রের, দাবি ট্রাম্পের ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে?

সব ধর্মের প্রতি সম্মান দেখাতেই মূর্তি সরানো হয়েছে: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরিয়ে ইসলামসহ অন্য সব ধর্মের প্রতি সম্মান দেখানো হয়েছে।

শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০১৭ উপলক্ষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে এ মন্তব্য করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, এই মূর্তিটা সরিয়ে বরং ইসলাম ধর্মসহ অন্যান্য ধর্মের প্রতি আমার মনে হয় সম্মান করা হয়েছে।

মূর্তি অপসারণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাল বেফাক

‘শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য থেমিস মূর্তি অপসারণ অপরিহার্য ছিল’

তিনি বলেন, এই মূর্তি কি থেমিসের মূর্তি? আমরা এটাকে থেমিসের মূর্তি বললেও এটা থেমিসের আসল মূর্তির রূপ না। সেই ক্ষেত্রে এইটা কোনো মূর্তিই ছিল না বলে আমার মনে হয়।

তামাক বিরোধী সংগঠন প্রজ্ঞা ও আত্মার উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার বিতরণী উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এ ধরনের মূর্তি যদি স্থাপন করতাম, তাহলে এটা আসল যে থেমিস সেটাকে বিকৃত করা হতো।

তিনি আরও বলেন, আমরা কিন্তু বিকৃত করা থেকে সরে আসতে চাই। এ ঘটনায় বাংলাদেশের কোনো ভাবমূর্তি ক্ষুণ্ন হয়নি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে আইনমন্ত্রী অনুষ্ঠানে পাঁচজন গণমাধ্যমকর্মীর হাতে তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতার পুরস্কার তুলে দেন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ