শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

‘মূর্তি অপসারণ নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না, শান্তিপূর্ণ অবস্থানে থাকুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবিদ আনাম: সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর ভাস্কর্য অপসারণ করায় রাজধানীর বায়তুল মোকাররমে শুকরানা মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেইটে ভাস্কর্য অপসারণের ঘটনায় হেফাজত নেতৃবৃন্দ মিছিল করেন।

মিছিলে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলামের ঢাকা মহানগর আমির আল্লামা নূর হোসাইন কাসেমী। জমিয়তে উলামায়ে ইসলামের নায়েবে আমির মাওলানা আবদুর রব ইউসুফী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের ঢাকা মহানগর আমির মাওলানা মুজিবুর রহমান হামিদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মিছিল পরবর্তী সমাবেশে আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, 'এ দেশের সংস্কৃতি মূর্তির সংস্কৃতি না। এ দেশের সংস্কৃতি তৌহিদী জনতার। এখানে মূর্তির সংস্কৃতি চলবে না। তাই সারা দেশে রাস্তার পাশে যত মূর্তি রয়েছে সব সরিয়ে ফেলতে হবে।'

ভাস্কর্য অপসারণের ঘটনায় সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, 'সরকারের সঙ্গে হেফাজতের সম্পর্ক যখন ভালোর দিকে যাচ্ছিল তখন গ্রিক দেবী প্রতিস্থাপনের মাধ্যমে সমস্যার সৃষ্টির ষড়যন্ত্র হচ্ছিল। তবে মূর্তি অপসারণের ঘটনায় আমরা খুশি। এ সিদ্ধান্তকে স্বাগত জানাই।'

ভাস্কর্য স্থাপনের পক্ষে আন্দোলনকারীদের প্রতি হুশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, 'আপনারা মূর্তি অপসারণ নিয়ে বাড়াবাড়ি করবেন না। শান্তিপূর্ণ অবস্থানে থাকুন। নয়তো দাঁত ভাঙা জবাব দেয়া হবে।'

মিছিল ও সমাবেশে ইসলামী আন্দোলন ও খেলাফত আন্দোলনসহ বিভিন্ন ইসলামী সংগঠন অংশ নেয়।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর ভাস্কর্যটি অপসারণ করা হয়।

আরও তিনটি গুরুত্বপূর্ণ সংবাদ পড়তে ক্লিক করুন

একই দিনে রোযা পালন সম্পর্কে আরবের আলেমদের ফতোয়া

মূর্তি সরানোয় শীর্ষ ইসলামি রাজনীতিবিদগণ যা বললেন

মুফতি মুশতাকুন্নবীকে ফেরত দিতে ৫ লাখ টাকা দাবি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ