শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

শিক্ষা খাতের রেকর্ড ভেঙ্গে এবার বাজেটে সর্বোচ্চ বরাদ্দ বিদ্যুতে; গুরুত্ব পাবে মানবসম্পদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী অর্থবছরের (২০১৭-১৮) বাজেট হবে নির্বাচনি বাজেট। এটি হবে বর্তমান সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। অবশ্য বর্তমান সরকার এর পরের অর্থবছরেও (২০১৮-১৯)  বাজেট দেবে তবে তা হবে ৬ মাসের জন্য অন্তর্বর্তীকালীন।

প্রায় ৪ লাখ কোটি টাকার বাজেটে এবার সর্বোচ্চ বরাদ্দ পাবে বিদ্যুৎ ও জ্বালানি খাত এবং সর্বাধিক গুরুত্ব পাবে মানবসম্পদ উন্নয়ন খাত। নির্বাচনকে সামনে রেখে নতুন করারোপের বিষয়টি কৌশলে এড়িয়ে যাওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর সব কিছুই অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় উল্লেখ নাও থাকতে পারে। অর্থ মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

চলতি অর্থবছরের জন্য অতীতের রেকর্ড ভেঙে শিক্ষাকে বাদ রেখে সবচেয়ে বেশি বিদ্যুৎ ও জ্বলানি খাতে  ১৩ হাজার ৪০ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) মোট ৬৭টি প্রকল্পের আওতায় ১২ হাজার ৫৪০ কোটি ৯ লাখ এবং অনুন্নয়ন খাতে ২২ কোটি ৭১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এবারে বাজেটে ভর্তুকির প্রাক্কলন করা হয়েছে ২৭ হাজার ৫০০ কোটি টাকা। চলতি ২০১৬-১৭ অর্থবছর ভর্তুকিবাবদ বরাদ্দ ছিল ২৩ হাজার ৮৩০ কোটি টাকা। এ বছর কৃষি ও খাদ্য খাতে ভর্তুকি বাড়লেও আন্তর্জাতিক বাজারে দাম কম থাকায় জ্বালানি তেলের ক্ষেত্রে কোনও ভর্তুকি দেওয়া হচ্ছে না।

নতুন ২০১৭-১৮ অর্থবছর শেষ হবে ২০১৮ সালের ৩০ জুন। আর ২০১৮ সালের ডিসেম্বরে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।  নতুন ভ্যাট আইন বাস্তবায়নের মধ্য দিয়ে যেন ব্যবসায়ীরা ক্ষুব্ধ না হন, সেদিকে নজর রেখে সংশোধন করে কমানো হবে ভ্যাটের হারও।

এ প্রসঙ্গে  বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘অবশ্যই নির্বাচনের বিষয়টি দেখতে হবে।  রাজস্ব আদায় না হলে জনগণের উন্নয়ন হবে কী করে? জনগণকে সুবিধা দিতে রাজস্ব আয়ের কোনও বিকল্প নেই। তবে রাজস্ব আদায় করতে গিয়ে যেন জনগণ ভোগান্তিতে না পড়ে, সেদিকেও নজর রাখতে হবে।’

আগামী অর্থ বছরের বাজেটের সম্ভাব্য আকার হরে পারে ৪ লাখ কোটি টাকার ওপরে। চলতি ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের আকার হচ্ছে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা। শতকরা হিসাবে বাজেট বৃদ্ধির হার ১৬ দশমিক ৫১ শতাংশের বেশি।

সব কিছু ঠিক থাকলে ১ জুন জাতীয় সংসদে উপস্থাপিত হবে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। এর আগে ৩০ মে চলমান ১০ম জাতীয় সংসদের ১৬তম অধিবেশন (যা বাজেট অধিবেশন নামেই পরিচিতি)  ডেকেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এটি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের একটানা ৯ম বাজেট। এর আগে তিনি এরশাদ সরকারের অর্থমন্ত্রী হিসেবে আরও ২টি বাজেট পেশ করেছিলেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ