বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

স্থাপনা থেকে চাকমা রাজা ত্রিদিব রায়ের নাম সরানোর নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুদ্ধাপরাধের অভিযোগ থাকায় বিভিন্ন স্থাপনা থেকে চাকমা সার্কেল চিফ ত্রিদিব রায়ের নাম ৯০ দিনের মধ্যে সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদউল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

পার্বত্য চট্টগ্রামের দুই মুক্তিযোদ্ধার রিটের প্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস এসব তথ্য জানান।

অভিযোগ রয়েছে, পার্বত্য চট্টগ্রামে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানের পক্ষের শক্তির স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন চাকমা রাজা ত্রিদিব রায় (১/১১ সরকারের অন্যতম উপদেষ্টা ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়ের পিতা)।

রাজা ত্রিবিদ রায় ১৬ ডিসেম্বর ১৯৭১-এর দুএকদিন আগে-পরে, গোপনে পার্বত্য চট্টগ্রাম ত্যাগ করে পাকিস্তান পৌঁছে যান। দুই বছর আগে মারা যাওয়ার আগ পর্যন্ত তিনি পাকিস্তানের পক্ষ থেকে রাষ্ট্রদূত অথবা কেন্দ্রীয় মন্ত্রী অথবা মন্ত্রী মর্যাদার নাগরিক ছিলেন।

চাকমাদের ৫০তম রাজা ত্রিদিব রায়-এর নাম ১৯৭২ সালের দালাল আইনে অভিযুক্তদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। তিনি সেই অভিযোগ মোকাবেলা করার জন্য কখনো বাংলাদেশে ফিরে আসেননি এবং ৭৯ বছর বয়সে ২০১২ সালের ১২ই সেপ্টেম্বর তার মৃত্যু পর্যন্ত তিনি নির্বাসনে ছিলেন।

চট্টগ্রামে গাড়ি উল্টে ১৩ পুলিশ আহত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ