বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

নকশাবন্দি সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ায় পৌঁছেছেন আল্লামা মাসঊদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আট দিনের ধর্মীয় এক সফরে মালয়েশিয়া পৌঁছেছেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি গতকাল রাত ১২টায় মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। আজ ভোরে মালয়েশিয়ায় পৌঁছেছেন।

মালয়েশিয়ায় আয়োজিত নকশাবন্দি সম্মেলনে আমন্ত্রিত হয়ে তিনি সেখানে গেছেন বলে আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন আল্লামা মাসউদের ভাগ্নে ও জামিয়া ইকরার পরিচালক (শিক্ষা) মাওলানা হুসাইনুল বান্না।

আগামী ২১, ১১ ও ২৩ তারিখে নকশাবন্দি সম্মেলন অনুষ্ঠিত হবে। উপমহাদেশের প্রখ্যাত পির মাওলানা ফকির জুলফিকার আহমদ নকশাবন্দির অনুসারীগণ এ সম্মেলনের আয়োজক।

মাওলানা বান্না আরও জানান, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ আজ (১৯ মে) মালয়েশিয়াতে মুসালসাল হাদিসের দরস দিবেন এবং ২৪ মে সিঙ্গাপুরে সন্ত্রাস বিরোধী সেমিনারে অংশগ্রহণ করবেন।

আট দিনের সফর শেষে আগামী ২৬ মে আল্লামা মাসঊদ দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ