মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

নরওয়ে ইউনিয়নে ইসরাইলকে বয়কটের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নরওয়ের বৃহৎ ব্যবসায়িক সংগঠন ইসরাইলের বিরুদ্ধে বয়কটের পক্ষে ভোট দিয়েছে। ইসরাইল এ ভোটকে অনৈতিক বলে সমালোচনা করেছে।

দ্য নরওয়েজিয়ান কনফেডারেশন অব ট্রেড ইউনিয়নস (এলও) ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাংগঠিকভাবে আহবান জানিয়েছে এবং তারা ইসরাইলের বিরুদ্ধে আর্থিক, সাংস্কৃতিক ও শিক্ষা খাতে আন্তর্জাতিক বয়কটের আহবান জানিয়েছে।

এ মর্মে সংগঠনের সদস্যরা এক ভোটে অংশগ্রহণ করে। ১৯৭ জন ভোটারের মধ্যে ১১৭ জন ভোটারই ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পক্ষে ভোট প্রদান করে।

ভোটার ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করে।

তবে নরওয়ে সরকার বয়কটের আহবান প্রত্যাখান করেছে। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বার্গি ব্রেন্ড তার টুইটার বার্তায় লিখেছেন, আমরা আলোচনা ও কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করতে চাই, বয়কট করে নয়।

সূত্র : আরব নিউজ

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ