বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরান অভিযানে বড় বাধা মার্কিন অস্ত্রের ঘাটতি: যৌথ বাহিনীর প্রধান কেইন এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করলো ইসি গোল্ডকাপ ফুটবলে মাদরাসা ছাত্রীদের দল বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী ইসরায়েলি বাহিনীতে বিদ্রোহ, ঘাঁটি ছেড়ে পালাল শত শত সেনা আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার

সৌদি শুরা কমিটিতে আজান ও ইকামতের মধ্যবর্তী সময় কমানোর প্রস্তাব পাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আজান ও ইকামার মধ্যবর্তী সময় কমিয়ে পাঁচ মিনিট করতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়কে আহবান জানিয়ে করা একটি প্রস্তাব অনুমোদন করেছে সৌদি বাদশার শূরা কাউন্সিল।

প্রস্তাবে বিপণি বিতানের ভেতর ও সংলগ্ন এলাকার মসজিদগুলোর ক্ষেত্রে এই বিধান কার্যকরের আহবান জানানো হয়েছে।

সৌদির সংবাদপত্র আল-মদিনার খবরে বলা হয়, দেশটির বিপণিবিতান ও সংলগ্ন এলাকার মসজিদগুলোতে এই সময় কমানোর প্রস্তাব করেন শূরা কাউন্সিলের সদস্য আতা আল-সুবাইতি। তাঁর মতে, এই প্রস্তাবটির আলোচনায় বেশ কিছু বিষয়কে বিবেচনায় নেওয়া হয়েছে।

বাদশাহর আমন্ত্রণে সৌদি যাচ্ছেন প্রধানমন্ত্রী

মক্কা-মদীনা ছাড়া গোটা সৌদি আরব ধ্বংস করে দেয়া হবে: হোসেইন দেহকান

সুবাইতির মতে, প্রথমত, ইসলামে দুই আজানের মধ্যবর্তী কোনো ধরাবাঁধা সময় নেই। প্রয়াত ইসলামী চিন্তাবিদ মোহাম্মদ ইবনে উছায়মিনের একটি ফতোয়া অনুযায়ী, প্রতিটি দেশ নিজেদের লোকজনের সুবিধার কথা বিবেচনা করে মধ্যবর্তী সময় নির্ধারণ করে।

সময় কমানোর দ্বিতীয় কারণ হিসেবে সুবাইতি বলেছেন, দুই আজানের মধ্যবর্তী সময় কম হলে বিপণিবিতান ও বাণিজ্যিক ভবনগুলোতে জামাতে নামাজ পড়া লোকের সংখ্যা বাড়বে।

আল-সুবাইতি বলেন, মাঝেমাঝে আজান দেওয়ার পর উল্লেখযোগ্য সময় ধরে দোকান বন্ধ করে রাখেন বিক্রেতারা। এতে করে পণ্য কেনায় ক্রেতাদের আগ্রহে ভাটা পড়তে পারে। সৌদির মতো অর্থনৈতিক উন্নয়নের প্রথম স্তরে থাকা একটি দেশের জন্য বিষয়টি বিবেচনায় নেওয়া দরকার।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ