মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

পরমাণু অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য গড়ে তোলার পথে প্রধান বাধা ইসরাইল: ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি বলেছেন, পরমাণু অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য গড়ে তোলার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ইহুদিবাদী ইসরাইল এবং ইসরাইলকে নির্বিচারে সমর্থন যোগাচ্ছে আমেরিকা।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’তে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি আজ(মঙ্গলবার) ভিয়েনায় এ কথা বলেন। এনপিটি পর্যালোচনা সংক্রান্ত এক কমিটির বৈঠকের প্রথম অধিবেশনে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ইহুদিবাদী ইসরাইলের পরমাণু অস্ত্র উদ্বেগ এবং নিরাপত্তা, আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তির প্রতি মারাত্মক হুমকি হয়ে উঠেছে।

মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা এবং প্রতিষ্ঠা করা হলে ইসরাইলের জন্য এনপিটি সই করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না বলে জানান। এ ছাড়া, ইহুদিবাদী  ইসরাইল নিজ অস্ত্র ভাণ্ডারের সব পরমাণু অস্ত্রও ধ্বংস করতে বাধ্য হবে বলে ঘোষণা করেন তিনি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ