শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

৫০ হাজার যাত্রীর সঙ্গে সেলফি তুলে গিনেস বুকে ট্যাক্সিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টেক্সিচালকরা প্রতিদিন শত শত যাত্রীকে বহন করেন। কিন্তু তার সঙ্গে ছবি তোলে রাখার স্মৃতি এটাই প্রথম। যে কারণে উঠে গেলেন গিনেসবুকে।

এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন চীনের এক চালক। ছয় বছর ধরে তার ট্যাক্সিতে উঠা ৫০ হাজার চালকের সঙ্গে হাস্যোজ্বল সেলফি তুলেছেন তিনি। টেং জিয়াঝি (৬১) লিওনিং প্রদেশের শেনইয়াং-এ ট্যাক্সি চালান।

প্রায় দশ বছর আগে এক দম্পতির ছবি তুলেছিলেন তিনি। এতে টেংয়ের প্রতি তারা অত্যন্ত সন্তুষ্ট হয়ে উপহারও দিতে চেয়েছিলেন। কিন্তু টেং তা নেননি। পরে ওই দম্পতি খুশি হয়ে তার সঙ্গে একটি সেলফি তোলেন।

সেই ঘটনা থেকে অনুপ্রাণিত হন টেং। এরপর ২০১১ সাল থেকে তিনি যাত্রীদের সঙ্গে হাস্যোজ্বল সেলফি তুলেন। টেং জিয়াঝি জানান, ‘আমি সবাইকে প্রত্যেকদিন শুভ কামনা জানাই। আমি চাই লোকজন একে অন্যের সঙ্গে হাস্যোজ্বলভাবে কথা বলুক।’

সর্বোচ্চ সংখ্যক হাস্যোজ্জ্বল সেলফির জন্য সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে তার নাম লেখা হয়েছে। গিনেজ কর্তৃপক্ষও এ তথ্য নিশ্চিত করেছে।

হিজাব নিয়ে একি বিজ্ঞাপন করল মালয়েশিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ