বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

বাংলাদেশে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে আবুধাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশের ৯টি উন্নয়ন প্রকল্পে আবুধাবি ফান্ড ফর ডেভলপমেন্ট (এডিএফডি) ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। এ অর্থ বাংলাদেশ সরকারকে অনুদান ও ঋণ হিসেবে দেওয়া হবে। আর তা বিনিয়োগ হবে শিল্প, জ্বালানি ও অবকাঠামো উন্নয়ন খাতে।

এডিএফডি’র মহাপরিচালক মোহাম্মদ সাইফ আল সুবাইদি বলেন, বাংলাদেশ সরকারকে এ অর্থ দেয়া হবে দেশটির উন্নয়ন ও সামাজিক সমৃদ্ধির ধারাকে অব্যাহত রাখতে। এছাড়া ইউএই-বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানির ৬০ ভাগ অংশীদারিত্ব করছে এডিএফডি। ২০১৩ সালে এডিএফডি সাউথ এশিয়া রোড কানেক্টিভিটি প্রজেক্টে ১১০ মিলিয়ন দিরহাম অর্থ সহায়তা দেয়। গত বছরের মার্চ থেকে এ প্রকল্পের কাজ শুরু হওয়ার পর ২২ ভাগ কাজ শেষ হয়েছে। এ বছরের শেষ দিকে প্রকল্পটির কাজ শেষ হলে বাংলাদেশের সঙ্গে নেপাল, ভুটান ও উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরো সম্প্রসারিত হবে।

সূত্র : গালফ নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ