বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরান অভিযানে বড় বাধা মার্কিন অস্ত্রের ঘাটতি: যৌথ বাহিনীর প্রধান কেইন এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করলো ইসি গোল্ডকাপ ফুটবলে মাদরাসা ছাত্রীদের দল বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী ইসরায়েলি বাহিনীতে বিদ্রোহ, ঘাঁটি ছেড়ে পালাল শত শত সেনা আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার

ঝিনাইদহে জঙ্গি সন্দেহে অভিযান, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়েছে। এতে দুই জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ সুপার জানান, এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন একজন। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর দুই সদস্য আহত হয়েছেন।

নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। অভিযানকালে চারজনকে আটক করা হয়েছে। অভিযান এখনো অব্যাহত আছে।

গতকাল শনিবার গভীর রাত থেকে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বজরাপুর গ্রামের ওই বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, আজ ভোর থেকে বাড়িটিতে অভিযান শুরু করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটি।

পুলিশের সঙ্গে জঙ্গিদের গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় আত্মঘাতী এক জঙ্গিসহ দুজন নিহত হন।

এর আগে গত ২১ এপ্রিল সন্ধ্যা থেকে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের ঠনঠনিপাড়ার  ‘জঙ্গি’ আবদুল্লাহ ওরফে প্রভাতের বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন সেখানে অভিযান চালানো হয়। কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধরা পড়েনি কোনো জঙ্গিও।

তবে আইনশৃঙ্খলা বাহিনী ওই বাড়ি থেকে ২০ ড্রাম রাসায়নিক দ্রব্য, বিপুল পরিমাণ ইলেকট্রিক ডিভাইস, একটি বিদেশি পিস্তল, সাতটি গুলি, একটি মোটরসাইকেল ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

‘নির্বাচনে বিএনপি এলেই জঙ্গি হামলা কমবে’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ