বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

স্বামীর নির্যাতন ঠেকাতে বিয়েতে কাঠের ব্যাট উপহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিয়ের পর স্বামীর নির্যাতন ঠেকাতে স্ত্রীকে কাঠের ব্যাট উপহার দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্য প্রদেশে। খবর বিবিসি

জানা যায়, এক গণ বিয়ের অনুষ্ঠানে মধ্য প্রদেশের একজন মন্ত্রী গোপাল ভারগাভা নব বিবাহিতা মেয়েদের হাতে উপহার সামগ্রী হিসেবে কাঠের ব্যাট তুলে দিয়েছেন।

মন্ত্রী বলেছেন, তাদের স্বামীরা যদি স্ত্রীদের প্রতি সহিংস হয়ে উঠে তখন নিজেদের রক্ষা করার জন কাঠের ব্যাট ব্যাবহার করতে পারে। মধ্য প্রদেশে নারী নির্যাতনের বিষয়টি সবার সামনে তুলে আনতে প্রতীকী উপহার হিসেবে কাঠের ব্যাট দেয়া হয়েছে বলে জানিয়েছেন সে মন্ত্রী।

নব বিবাহিতা মেয়েদের মন্ত্রী আরো পরামর্শও দিয়েছেন যাতে এ স্বামীদের বিরুদ্ধে এ ব্যাট ব্যবহার করার আগে তাদের বোঝানোর চেষ্টা করা হয়। কিন্তু তারপরেও যদি কোন স্বামী সহিংস হয়ে উঠে তাহলে এ ব্যাট ব্যাবহার করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

বিয়েতে উপহার হিসেবে ক্রিকেট ব্যাট দেবার ছবি মন্ত্রী তার ফেসবুকেও পোস্ট করেছেন। তিনি বলেন গ্রামাঞ্চলে মদ্যপ স্বামীদের হাতে স্ত্রীদের নির্যাতনের ঘটনা তাকে উদ্বিগ্ন করে তুলেছে।

মন্ত্রী জানিয়েছেন তিনি দশ হাজার কাঠের ব্যাট তৈরির অর্ডার দিয়েছেন। কয়েকদিন আগে এক গণ বিয়ের অনুষ্ঠানে নব বিবাহিতা মেয়েদের হাতে সাতশ ব্যাট তুলে দেন মন্ত্রী।

ভারতে অতি দরিদ্র পরিবারের জন্য বিভিন্ন জায়গায় গণ বিয়ের আয়োজন করা হয়। গণ বিয়ের এ অনুষ্ঠানে পাত্র ও কন্যা পক্ষকে কোন খরচ বহন করতে হয়না।

বৃহত্তর স্বার্থে রাষ্ট্র বাল্যবিয়ের উপর বিধিনিষেধ আরোপ করতে পারে

বিয়ের রাতে গোসল করতে খালে নেমে বর নিহত

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ