শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর   আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতার ফল প্রকাশ, পুরস্কার পাচ্ছেন ৭৫ জন ‘শিক্ষার্থীদের নিজস্ব প্রতিভা ও আগ্রহ চিহ্নিত করে সামনে এগোতে হবে’ বিহারে আলেমদের সেমিনার, ফিকহি ঐতিহ্য সংরক্ষণে ১০ প্রস্তাব আল্লাহর ওলিদের অসম্মানের পরিণতি কত ভয়াবহ! হাম উপসর্গে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১৩১৪ দক্ষিণ কোরিয়ার মুসলিম নেতার সঙ্গে মাওলানা অলিউল্লাহ এমপির সৌজন্য সাক্ষাৎ বায়তুল মোকাররমে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল ৭ নভেম্বর  আলিগড়ে ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি, নাশরা নাইমের জয় আ.লীগের গায়ে আলেম-ওলামার রক্তের দাগ, রাজনীতিতে ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

লাইভ অনুষ্ঠানে তিলাওয়াতের সময় ইন্দোনেশিয়ার ক্বারীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইন্দোনেশিয়ার বিখ্যাত ক্বারী এবং কুরআনের শিক্ষক শেইখ জাফার আব্দুর রহমান কুরআন তিলাওয়াতরত অবস্থায় ইন্তেকাল করেছেন। সূরা মুলক তিলাওয়াত করতে করতে তিনি মারা যান।

মৃত্যুর আগ মুহূর্তে শেইখ জাফর আব্দুর রহমান পবিত্র কুরআনের মুলক সূরার দ্বিতীয় আয়াতটি পড়ছিলেন যেখানে মৃত্যুর প্রতি ইঙ্গিত করা হয়েছে। ওই আয়াতে বলা হয়েছে, ‘যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করেন যে, তোমাদের মধ্যে কর্মে কে উত্তম? তিনি পরাক্রমশালী, অতীব ক্ষমাশীল।’

আয়াতটি তিলাওয়াত করার সময়ই ওই ক্বারীর কণ্ঠস্বর ধীরে ধীরে দুর্বল হয়ে আসে এবং তিনি স্টেজেই অজ্ঞান হয়ে পড়েন। এর কয়েক মিনিট পরই তার মৃত্যু হয়। গত ২৪ এপ্রিল সোমবার এ ঘটনা ঘটেছে। -ইন্টারনেট

ভিডিওতে দেখুন 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ