শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিজ আসনে ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান ২৫ সেপ্টেম্বরের যুব কনভেনশন সফল করতে যুব সমাজের প্রতি আহ্বান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান পরিষ্কার করল পাকিস্তান শিশুসাহিত্যের প্রিয় মুখ আমীরুল ইসলাম আর নেই ‘সরকারি চাকরির ভাইভায় ৫০ শতাংশ নম্বর জাতি ধ্বংসের আত্মঘাতী সিদ্ধান্ত’ ‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের তাবুক অভিযান—কঠিন সময়ে ঈমান ও ত্যাগের পরীক্ষা বিতর্কিত আইন করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: জালালুদ্দীন আহমদ বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের নিয়ে মাওলানা সাজ্জাদ নোমানীর বৈঠক, আন্দোলনের ডাক মেঘমালার দেশে 

বিচারক ও আইনজীবীদের মানবিক হওয়ার আহবান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিচারপ্রার্থীদের প্রতি বিচারক ও আইনজীবীদের আরো মানবিক হওয়ার জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুস্থ, অসহায়, দরিদ্রদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থের অভাবে বিচার পাবে না বা আইনি সহায়তা পাবে না এটাতো হতে পারে না।

আজ শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধুর কারাজীবন ও নিজের কারাভোগের অভিজ্ঞতার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, কারাগারের সঙ্গে আমাদের একটা সর্ম্পকই ছিলো, কাজেই সেখানে কত মানুষ বিচার না পেয়ে দিনের পর দিন কারাগারে বন্দি অবস্থায় আছে সেটা আমি উপবিচারপ্রার্থীদের ভোগান্তি উপলব্দি করতে পারি।

হয়তো তারা জানেই না, বোঝেই না কিভাবে আইনগত সহায়তা পেতে পারে। বছরের পর বছর কারাগারে পড়ে আছে বিনা বিচারে। সেই রকম আত্মীয় স্বজন বা আর্থিক সচ্ছলতা যাদের নেই, তারা আইনি সহায়তা পাবে। আবার আমরা দেখি সামাজিকভাবে নানাভাবে নির্যাতিত হয়, বিশেষ করে মেয়েরা। বঞ্চিত মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা দিতে আওয়ামী লীগ সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দুস্থ, অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষগুলো যেন ন্যায় বিচার পেতে পারেন, সেই ন্যায় বিচারের পথ সুগম করার জন্য আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ পাশ করি।

২০০১ পরবর্তী বিএনপি আমলে এটি বাস্তবায়ন না হলেও ২০০৯ পরবর্তী আওয়ামী লীগ সরকার আইনটি কার্যকর করে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দুস্থ অসহায় মানুষেরা এর সুফল ভোগ করছেন। দেশব্যাপী আইনগত সহায়তা কেন্দ্র থেকে বিনামূল্যে দেওয়া আইনি সহায়তার পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ২০০৯ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ৮ বছরে সোয়া ২ লাখ নারী শিশু ও পুরুষকে সরকারি খরচে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া হয়েছে। নিষ্পত্তি হয়েছে সাড়ে ৪৬ হাজার মামলা। ২০১৫ সাল থেকে এ পর্যন্ত বিরোধ নিষ্পত্তি করেই সাড়ে ৩ কোটি টাকা আদায় করে ক্ষতিগ্রস্ত পক্ষকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

সৌদিতে নাস্তিক ব্লগারের মৃত্যুদণ্ড কার্যকর

জান্নাতুল বাকিতে মাওলানা আশরাফ আলী রহ. এর দাফন সম্পন্ন

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ